Viral Video

জনসমক্ষে মহিলাদের পোস্টার চাটছেন বৃদ্ধ! বাধা না দিয়ে ভিড় করে দেখছেন অনেকে, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ট্রাকটির পিছনে সুন্দরী ভারতীয় মহিলাদের পোস্টার সাঁটানো এবং পোস্টারের সেই ছবিগুলি সমানে চাটছেন এক বৃদ্ধ। বৃদ্ধের কাণ্ড দেখে ভিড় জমিয়েছে খুদে এবং তরুণদের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৬:৪৮
Video shows old man kissing photos of woman claimed to be in Bihar

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রাকের পিছনে সাঁটানো পোস্টারে থাকা মহিলাদের ছবি চাটছেন এক বৃদ্ধ! অদ্ভুত অঙ্গভঙ্গিও করছেন। বিহারের সেই নিন্দনীয় ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ক্ষোভের জন্ম দিয়েছে নেটপাড়ায়। দাবি, ঘটনাটি বিহারের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ট্রাকটির পিছনে সুন্দরী ভারতীয় মহিলাদের পোস্টার সাঁটানো এবং পোস্টারের সেই ছবিগুলি সমানে চাটছেন এক বৃদ্ধ। বৃদ্ধের কাণ্ড দেখে ভিড় জমিয়েছে খুদে এবং তরুণদের দল। হাসাহাসি করছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নিন্দার ঝড় উঠেছে। ঘটনার সময় ওই জায়গায় ছোট ছোট বালক-বালিকারা থাকার কারণে বিতর্ককে আরও উস্কে দিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জসবিন্দর কউর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ক্যাপশনে লেখা, “ভারতে (এখানে বিহার) নারীদের পোস্টারও নিরাপদ নয়। এক জন ওই মেয়েদের পোস্টার চাটছে এবং সেখানে ছোট ছোট মেয়েদের দেখা যাচ্ছে। এরা সম্ভাব্য ধর্ষক, যারা সুযোগ পেলেই মেয়েদের ধর্ষণ করে।” ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। শুরু হয়েছে বিতর্ক এবং সমালোচনা। ওই ঘটনার নিন্দা করে বৃদ্ধের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমার বিশ্বাস এই লোকগুলি মানসিক ভাবে অসুস্থ। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ এমনটা করে না, বিশেষ করে জনসমক্ষে তো নয়ই।” দ্বিতীয় এক জন আবার লিখেছেন, “এটা জঘন্য কাজ এবং একে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘আমি সব সময় ভাবি যে এই ধরনের মানুষগুলির মাথায় কী চলে! জনসমক্ষে তাঁরা কী ধরনের জঘন্য আচরণ করেন এবং তাতে তাঁদের কোনও লজ্জাও হয় না। পশুরাও এমন আচরণ করে না।”

Advertisement
আরও পড়ুন