Jammu and Kashmir

বাজেয়াপ্ত সরঞ্জাম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের তদন্তের অংশ হিসাবে সিআইকে-র গোয়েন্দারা এ দিন উপত্যকা জুড়ে তিনটি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করে।

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:২৩

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) শাখা শনিবার শ্রীনগর, গান্ডেরবাল এবং অনন্তনাগ জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেআইনি কার্যকলাপ আইনের অধীনে একটি মামলায় ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের তদন্তের অংশ হিসাবে সিআইকে-র গোয়েন্দারা এ দিন উপত্যকা জুড়ে তিনটি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করে। সিআইকে-র একটি দল শ্রীনগরের শালতেং থানার কাছে হোকারসারে রিয়াজ আহমেদের বাসভবনে অভিযান চালায়। মূলত মহারাজগঞ্জের দালাল মহল্লার বেইগের বাসিন্দা রিয়াজ গত ১৬ বছর ধরে হোকারসারে বসবাস করছে। অভিযানের সময়ে সিআইকে-র গোয়েন্দারা তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। একই সময়ে ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ নিসার আহমেদের নেতৃত্বে সিআইকে-র আর একটি দল গান্ডেরবাল জেলার লার, চৌন্টওয়ালিওয়ারে সৈয়দ কালান্দার শাহের বাসভবনে তল্লাশি চালায়। বাড়ি তল্লাশির পাশাপাশি তাঁরা ব্যাঙ্কের নথিও পরীক্ষা করে। তৃতীয় একটি দল অনন্তনাগের ভেরিনাগের নওগামে গুলজ়ার আহমেদ রাথারের বাড়িতে অভিযান চালায়। আধিকারিকরা রাথারকে ২০১২ সাল থেকে স্থানীয় ফালি মসজিদের সঙ্গে যুক্ত ইমাম হিসাবে শনাক্ত করেছেন। এই তল্লাশি অভিযান চলার সময়ে একাধিক ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন