Petrol- Diesel Price

শনিবার থেকে বাড়ছে পেট্রলের উপরে রফতানি শুল্ক, কমছে ডিজ়েল ও বিমান-জ্বালানির কর

আগে ডিজ়েল রফতানির ক্ষেত্রে প্রতি লিটারে শুল্ক ছিল ২৩ টাকা। তা কমিয়ে ১৬.৫ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০২:১০

—প্রতীকী চিত্র।

ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে বাড়ল পেট্রল রফতানির শুল্ক। তবে ডিজ়েল ও বিমানের জ্বালানি রফতানির উপর শুল্ক কমেছে। প্রতি লিটার পেট্রলে রফতানি শুল্ক তিন টাকা বাড়ানো হয়েছে।

Advertisement

আগে ডিজ়েল রফতানির ক্ষেত্রে প্রতি লিটারে শুল্ক ছিল ২৩ টাকা। তা কমিয়ে ১৬.৫ টাকা ধার্য করা হয়েছে। বিমান জ্বালানি (টারবাইন)- এর প্রতি লিটারে রফতানি শুল্ক ছিল ৩৩ টাকা। তা কমিয়ে করা হয়েছে ১৬ টাকা।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অর্থ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে পরিবহণ জ্বালানির শুল্ক সংক্রান্ত এই তথ্য দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন