TMC Leader Arrested

নির্বাচনের সময় ভয় দেখানো, টোটো ভাঙচুর করার মতো ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

বিধানসভা ভোট চলাকালীন এলাকার একটি চায়ের দোকানে তাঁর ভাইয়ের সঙ্গে এসেছিলেন গোদা মাঠ কলোনির বাসিন্দা সুরজিৎ কুন্ডু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০২:১৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বর্ধমান শহরের গোদা এলাকার তৃণমূল নেতা খন্দেকর ফজলুর রহমান ওরফে সবুজ। ভোটের দিন মারধর, ভয় দেখানো এবং টোটো ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোট চলাকালীন এলাকার একটি চায়ের দোকানে তাঁর ভাইয়ের সঙ্গে এসেছিলেন গোদা মাঠ কলোনির বাসিন্দা সুরজিৎ কুন্ডু। অভিযোগ সেই সময় দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয়ে তাঁদের মারধর করেন সবুজ। ভেঙে দেওয়া হয় তাঁদের টোটোটি।

বৃহস্পতিবার রাতে ঘটনার কথা বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত সুরজিৎ। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে বর্ধমানে সিজেএম আদালতে হাজির করানো হলে, আদালত তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement
আরও পড়ুন