Rahul Gandhi

‘পক্ষপাতদুষ্ট প্রক্রিয়া, ভিন্নমত নথিভুক্ত করেছি’, এ বার সিবিআই ডিরেক্টর নিয়োগ নিয়ে সংঘাতের পথে রাহুল

সমাজমাধ্যমে রাহুল লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে লিখে সিবিআই ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার ভিন্নমত নথিভুক্ত করেছি। একটি পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারি না। বিরোধী দলনেতা কোনও ‘রাবার স্ট্যাম্প’ নন।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২৩:২৩
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

সিবিআই ডিরেক্টর নিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে ভিন্নমত প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সিবিআই ডিরেক্টর নিয়োগ প্যানেলের বৈঠকের পর সমাজমাধ্যমে সে কথা রাহুল নিজেই জানিয়েছেন।

Advertisement

সমাজমাধ্যমে রাহুল লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে লিখে সিবিআই ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার ভিন্নমত নথিভুক্ত করেছি। একটি পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারি না। বিরোধী দলনেতা কোনও ‘রাবার স্ট্যাম্প’ নন।’’

বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের মেয়াদ আগামী ২৫ মে শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরী মনোনীত করতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, প্রধানমন্ত্রী মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নিয়ে গঠিত প্যানেলের বৈঠক বসেছিল। সেখানেই রাহুল বিরোধী দলনেতা রাহুল দ্বিমত পোষণ করেছেন এবং সরকারি প্রক্রিয়ার বিরোধিতা করে একটি ‘নোট অফ ডিসেন্ট’ জমা দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন