Kerala Student Death

কেরলের একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে কোরীয় অ্যাকাউন্ট ‘ব্ল্যাক ভেনম’? শিকার বানানো হচ্ছে কমবয়সিদের

পুলিশ সূত্রে খবর, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল অদ্বিতীয়া নামে ওই স্কুলপড়ুয়া। পরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খাদান থেকে তার দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০
ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে তিন বোনের মৃত্যুর পর থেকে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কোরীয় গেম, গান এবং নাটক। এ বার কেরলেও এক ছাত্রীর মৃত্যুতে জড়িয়ে গেল কোরীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্ল্যাক ভেনম’। পুলিশ সন্দেহ, কোরীয় এই অ্যাকাউন্টের সঙ্গে যোগসূত্র রয়েছে ওই ছাত্রের মৃত্যুরহস্যের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল অদ্বিতীয়া নামে ওই স্কুলপড়ুয়া। পরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খাদান থেকে তার দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল, কোরীয় এক বন্ধুর আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল সে। কিন্তু তদন্ত এগোতেই পুলিশ জানতে পেরেছে, আসল কারণ কোরীয় বন্ধুর মৃত্যু নয়। ওই কিশোরীকে মগজধোলাই করে মানসিক ভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল।

পুলিশের সাইবার সেল কিশোরীর ফোন ঘেঁটে একটি অ্যাকাউন্ট উদ্ধার করে। সেটির নাম ‘ব্ল্যাক ভেনম’। এই অ্যাকাউন্টে কোরীয় গান, ব্যান্ড, ছবি শেয়ার করে অল্পবয়সিদের কোরীয় সংস্কৃতিতে আসক্ত করে তোলা হয়। বেছে বেছে অল্পবসয়িদেরই শিকার বানানো হচ্ছিল। গাজ়িয়াবাদের তিন বোনের মৃত্যুর ক্ষেত্রেও সেই কোরীয় সংস্কৃতির বিষয়টি উঠে এসেছে। আর এখান থেকেই পুলিশের সন্দেহ বাড়ছে, নানা ধরনের কোরীয় গান, নাটক, ছবি শেয়ার করে অল্পবসয়িদের সেই সবের প্রতি আসক্তি বাড়িয়ে তুলছে। আসক্তি এমন পর্যায়ে পৌঁছোচ্ছে যে, গাজ়িয়াবাদ এবং কেরলের ঘটনার শিকার হচ্ছে পড়ুয়ারা।

কেরল পুলিশ জানিয়েছে, ‘ব্ল্যাক ভেনম’ অ্যাকাউন্টের যে সব ফলোয়ার রয়েছে, তারা সকলেই পড়ুয়া। তদন্তকারীদের সন্দেহ, এ রকম বেনামে অ্যাকাউন্ট তৈরি করে স্কুলপড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার পর তাদের নানা ভাবে প্রলোভনের ফাঁদে ফেলা হচ্ছে।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে গাজ়িয়াবাদের একটি বহুতল থেকে তিন বোন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেখানেও কোরীয় গেমের যোগসূত্র মেলে।

Advertisement
আরও পড়ুন