CM of Arunachal Pradesh

১২৭০ কোটির সরকারি কাজের বরাত পেয়েছে অরুণাচলের মুখ্যমন্ত্রীর পরিবার! সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, অরুণাচলে সরকারি কাজের জন্য কী ভাবে দরপত্র ডাকা হয়েছিল, কী ভাবে প্রকল্পের কাজ চলেছিল, তা খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৮
পেমা খান্ডু।

পেমা খান্ডু। —ফাইল চিত্র।

১২৭০ কোটি টাকার সরকারি কাজের বরাত পেয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর পরিবার। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, অরুণাচলে সরকারি কাজের জন্য কী ভাবে দরপত্র ডাকা হয়েছিল, কী ভাবে প্রকল্পের কাজ চলেছিল, তা খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকেরা।

Advertisement

সুপ্রিম কোর্ট অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, এই অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সবিস্তার তদন্তের প্রয়োজন রয়েছে কি না, তা জানাবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ সপ্তাহ, অর্থাৎ তিন মাসের মধ্যে ‘স্টেটাস রিপোর্ট’ দিয়ে সিবিআইকে জানাতে হবে যে, এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে কি না।

মুখ্যমন্ত্রী পেমার পরিবারের সদস্যদের সঙ্গে জড়িত সংস্থা সরকারি কাজের বরাত পাচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল ‘সেভ মন রিজিয়ন ফেডারেশন’ নামের একটি সংস্থা। সংস্থাটির অভিযোগ মোতাবেক, ২০১৫-র নভেম্বর মাস থেকে ২০২৫ সাল পর্যন্ত, ১০ বছরে সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছিল এমন সংস্থাকে, যেগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর স্ত্রী, মা এবং ভাইপোর নাম যুক্ত।

Advertisement
আরও পড়ুন