Solicitor General Of India

কেন্দ্রীয় সরকারের হয়ে কোর্টে আরও তিন বছর সওয়াল করবেন! সলিসিটর জেনারেল পদে মেয়াদ বাড়ল তুষারের

২০ জুন একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ (ডিওপিটি) বিভাগ। তাতে তুষারের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২১:১৭
তুষার মেহতা।

তুষার মেহতা। — ফাইল চিত্র।

সলিসিটর জেনারেল পদে আরও তিন বছর মেয়াদ বাড়ল তুষার মেহতার। ১ জুলাই থেকে তা কার্যকর হবে। আরও তিন বছর তিনি সুপ্রিম কোর্ট-সহ দেশের সব সাংবিধানিক আদালতে কেন্দ্রীয় সরকারের হয়ে আইনি প্রতিনিধিত্ব, সওয়াল করবেন।

Advertisement

২০ জুন একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ (ডিওপিটি) বিভাগ। তাতে তুষারের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিযুক্ত হন তিনি। এর আগে, ২০১৪ সাল থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন তুষার।

কেন্দ্রীয় সরকারের হয়ে জাতীয় নিরাপত্তা, নির্বাচনী সংস্কার, রাজ্য-কেন্দ্রের বাদানুবাদ-সহ একাধিক মামলায় সওয়াল করেছেন তুষার। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সামনে নিয়মিত সওয়াল করেছেন তিনি। তুষারের সঙ্গেই পাঁচ জন অতিরিক্ত সলিসিটর জেনারেলকেও দায়িত্বে তিন বছরের জন্য পুনর্বহাল করা হয়েছে। তাঁরা হলেন বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, কেএম নটরাজ, সূর্যপ্রকাশ ভি রাজু, এন ভেঙ্কটরামন, ঐশ্বর্য ভাটি।

Advertisement
আরও পড়ুন