Gujarat College Girls Death

গুজরাতে মন্দির চত্বর থেকে দুই তরুণীর দেহ উদ্ধার! পাশে পড়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ, অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু? তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, দুই তরুণীর দেহের পাশ থেকে সিরিঞ্জ উদ্ধার হয়েছে। মাদকের তিনটি শিশি পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, মাদক প্রয়োগ করেছিলেন নিজেদের শরীরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৭:৩৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গুজরাতের সুরাতে স্বামীনারায়ণ মন্দির চত্বর থেকে দুই তরুণীর দেহ উদ্ধারে হুলস্থুল পড়ে গিয়েছে। শুক্রবার সকালে কলেজ থেকে বেরিয়ে যান দু’জনে। তার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই তরুণীর পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয়।

Advertisement

তদন্তে নেমে পুলিশ দুই তরুণীর মোবাইলের শেষ অবস্থান চিহ্নিত করে। দেখা যায়, তাঁদের শেষ অবস্থা দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির। সেখানে যায় পুলিশ এবং পরিবারের লোকজন। গিয়ে দেখা যায়, তরুণীদের স্কুটি দাঁড় করানো রয়েছে মন্দিরের বাইরে। প্রথমে মনে করা হয়েছিল, দুই তরুণী মন্দিরে রয়েছেন। কিন্তু খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। শনিবারও তল্লাশি চালানো হয় মন্দির চত্বরে। তখন মন্দির চত্বরে থাকা একটি শৌচাগারের ভিতর থেকে দুই তরুণীর দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, দুই তরুণীর দেহের পাশ থেকে সিরিঞ্জ উদ্ধার হয়েছে। মাদকের তিনটি শিশি পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, মাদক প্রয়োগ করেছিলেন নিজেদের শরীরে। অতিরিক্ত মাদক প্রয়োগে মৃত্যু হতে পারে দুই তরুণীর। তাঁদের ফোন ঘেঁটে দেখা গিয়েছে, এআই-এ অনুসন্ধান করা হয়েছিল, ‘কী ভাবে সহজে মৃত্যু হয়’। আর এখান থেকেই পুলিশের সন্দেহ দুই তরুণী আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা তা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন