Rape Accused

জামিন পেয়েছিলেন ‘ধর্ষক’, জেল থেকে বার হতেই অভিযুক্তকে পিটিয়ে মারল নির্যাতিতার পরিবার, দেহ ফেলে দিল কুয়োয়

জানা গিয়েছে, সম্প্রতি জেল থেকে জামিন পেয়েছিলেন অভিযুক্ত। জেলের বাইরে অপেক্ষা করছিল নির্যাতিতার পরিবার। অভিযুক্ত যুবককে রাস্তা থেকে অপহরণ করে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১১:৩৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ‘নির্যাতিতা’র পরিবারের বিরুদ্ধে। তার পর তাঁর দেহ ফেলে দেওয়া হল কুয়োয়। ঘটনাটি মধ্যপ্রদেশের নর্মদাপুরমের।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি জেল থেকে জামিন পেয়েছিলেন অভিযুক্ত। জেলের বাইরে অপেক্ষা করছিল নির্যাতিতার পরিবার। অভিযুক্ত যুবককে রাস্তা থেকে অপহরণ করে তারা। তার পর তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রথমে পিটিয়ে, তার পর শ্বাসরোধ খুন করে বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য অভিযুক্তের দেহ কুয়োয় ফেলে দেওয়া হয়। স্থানীয়দের কয়েক জন যুবকের দেহ কুয়োর জলে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নর্মদাপুরমের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। তরুণীর পরিবার জানতে পেরেছিল যে, অভিযুক্ত জামিনে মুক্তি পেতে চলেছে। কবে জামিন হচ্ছে, সে দিকে নজর ছিল তাদের। অভিযোগ, ওই যুবক তাঁর সঙ্গীদের মাধ্যমে লাগাতার নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিলেন মামলা তুলে নেওয়ার জন্য। তার পরই অভিযুক্তকে খুন করার পরিকল্পনা করে নির্যাতিতার পরিবার। তার পরই অভিযুক্তকে অপহরণ করে তারা।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের চার সদস্যকে গ্রেফতার করেছে।

Advertisement
আরও পড়ুন