Kerala Rape

কেরলে যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল অটোচালকের! তাঁর অটোতেই যাতায়াত করতেন মহিলা

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই অটোচালকের বাড়ির কাছেই থাকেন। কাজের সূত্রে তাঁর অটোতে করে যাতায়াত করতেন মাঝেমধ্যে। মহিলা একাই থাকেন আদুর এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১০:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেরলে মহিলা যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের পর সেই ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। রাজ্যের আদুর এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই অটোচালকের বাড়ির কাছেই থাকেন। কাজের সূত্রে তাঁর অটোতে করে যাতায়াত করতেন মাঝেমধ্যে। মহিলা একাই থাকেন আদুর এলাকায়। অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে মহিলাকে খাইয়ে দেন অটোচালক। তার পর তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিয়ো এবং ছবি তুলে রাখেন।

অভিযোগ, সেই ভিডিয়ো এবং ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে বেশ কয়েক বার ধর্ষণ করেন। বিষয়টি স্বামীকে জানান মহিলা। কেন তিনি বিষয়টি জানিয়েছেন, সেই রাগে মহিলাকে মারধর করেন বলে অভিযোগ। তার পরই মহিলা পুলিশের দ্বারস্থ হন। গত মাসে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশের কাছে সব জানানো সত্ত্বেও অভিযুক্তকে গ্রেফতার করতে কোনও রকম পদক্ষেপ করা হয়নি। বার বার থানায় গিয়েও কোনও সুরাহা না মেলায় শেষে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন নির্যাতিতা।

পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়। কয়েকটি দল গঠন করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে শুক্রবার অটোচালককে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে মোবাইল এবং অন্য ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন