Kitchen Appliences

সুবিধা হবে বলে কিনবেন ভাবছেন, হেঁশেলের কোন সরঞ্জামগুলি কেনা অর্থ অপচয়ের শামিল হতে পারে

রান্নাঘরের কাজ সহজ করে দিতে দিনে দিনে নতুন যন্ত্রের উদ্ভব হচ্ছে। বিজ্ঞাপনী চমকে অনেক সময় মনে হয় জিনিসটি কাজের। তবে কেনার পর আর তা দৈনন্দিন ব্যবহারের তালিকায় থাকে না। কোন জিনিস কেনার আগে দু’বার ভাবা প্রয়োজন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:০৯
সব যন্ত্রই সমান দরকারি  নয়, হেঁশেলের জিনিস কেনার আগে কেন দু’বার ভাবা দরকার?

সব যন্ত্রই সমান দরকারি নয়, হেঁশেলের জিনিস কেনার আগে কেন দু’বার ভাবা দরকার? ছবি: সংগৃহীত।

রান্নাঘরের কাজকর্ম সহজ করে দিয়েছে নানা রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি। মশলা পিষতে হামানদিস্তা বা শিল-নোড়ার দরকার হয় না আজ। তার জন্য মিক্সার-গ্রাইন্ডারই যথেষ্ট। বেকিং থেকে গ্রিলিং, এমনকি দৈনন্দিন রান্নাও করে ফেলা যায় মাইক্রোঅয়েভ অভেনে। হেঁশেলের কাজে কিছু যন্ত্র যেমন খুবই সাহায্য করে, তেমন অনেক রান্নাঘরেই কিনেও তেমন ব্যবহার হয় না এমন জিনিস থাকে। রান্নাঘরের কাজে ব্যবহৃত কোন জিনিসগুলি কেনার আগে দু’বার ভাবা প্রয়োজন?

Advertisement

রাইস কুকার: ভাত রান্নার জন্য রাইস কুকারের ব্যবহার আজকের নয়। কিন্তু আদৌ কি তা কাজে লাগে? মাইক্রোঅয়েভ অভেন বা ইন্ডাকশন অভেনে ভাত রাঁধা যায় সহজেই। শুধু মাত্র ভাত রাঁধার জন্য একটি যন্ত্র কেনা কতটা কাজের, ভাবা দরকার। একটি রান্নার যন্ত্র মানে তার জন্যও জায়গা বরাদ্দ করতে হবে। সেটিকে মাজতে হবে। পরিষ্কার করে রাখতে হবে। তার চেয়ে বরং গ্যাস-অভেনে সাধারণ পাত্রেই সহজে ভাত রেঁধে ফেলা যায়।

মাল্টিকুকার: এই ধরনের বৈদ্যুতিন কুকারে অনেক ধরনের রান্না করার সুবিধা রয়েছে। তবে বাস্তবে দেখা যায়, খুব সাধারণ একটি বা দু’টি রান্নাই এতে করা হচ্ছে। কেনার আগে এর ব্যবহার নিয়ে ভাবা দরকার। মাল্টিকুকারে যে রান্না হবে, তা খুব সহজে হাঁড়ি, ডেকচি বা ননস্টিক কড়াইয়েও হতে পারে। বিশেষত দৈনন্দিন রান্নার জন্য মাল্টিকুকার কতটা কাজের, ভেবে নেওয়া দরকার।

ফুড প্রসেসর: আটা মাখা, সব্জি মিহি করে কুচোনো, মাংসের কিমা করা, অনেক কাজই এতে সহজ হয়। কিন্তু বাড়িতে লোকসংখ্যা যদি খুব কম হয়, সে ক্ষেত্রে এতে ঝক্কি বেশি। এক বা দু’জনের জন্য রান্না করতে হলে যেটুকু সব্জি কাটতে হবে আটা মাখতে হবে, তা ফুড প্রসেসরে করা ঝক্কির। তার চেয়ে ছুরি দিয়ে কাটা সহজ। তা ছাড়া সেই কাজের জন্য যন্ত্রটি আবার ধুয়ে, মুছে তুলতেও হবে। বাড়িতে লোকসংখ্যা বেশি হলে যন্ত্রটি কাজের, তবে খুব কম হলে নয়।

Advertisement
আরও পড়ুন