Photography Exhibition

ভারতের গ্রামে লুকিয়ে রয়েছে নক্ষত্র, শহরের প্রদর্শনীতে হদিশ মিলল সেই তারকাদের, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা?

আয়োজিত হয়েছিল ‘আলোকচিত্র প্রদর্শনী’র। তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী। ১০ মার্চ উদ্বোধন হল এই প্রদর্শনীর। প্রদর্শনীর মূল আয়োজক জীতাবতী দাস। আর গোটা দেশ জুড়ে এমনই কিছু মহিলাদের কাহিনি ফ্রেমবন্দি করেছেন কৌন্তেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২২:৫৫
আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য পেশ করছেন অভিনেত্রী দিব্যা দত্ত (বাঁ দিকে)। কৌন্তেয় সিংহের তোলা ছবি ( ডান দিকে)।

আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য পেশ করছেন অভিনেত্রী দিব্যা দত্ত (বাঁ দিকে)। কৌন্তেয় সিংহের তোলা ছবি ( ডান দিকে)। নিজস্ব চিত্র।

থর মরুভূমিতে জলপাইয়ের চাষ করে তা থেকে ‘অলিভ অয়েল’ তৈরির কথা ভাবা কি সহজ? কিংবা একটা হাত বাদ যাওয়ার পরে কাপড়ে নিপুণ কাঁথার কাজ করে তাক লাগানো কি সহজে ভাবা যায়? গোটা ভারতে লুকিয়ে রয়েছেন এমন অনেক মহিলা। যেখানে তথাকথিত শিক্ষার আলো হয়তো পৌঁছোতে পারেনি, কিন্তু তাঁদের কাজ চমকে দেবে সহজেই। দেশের বিভিন্ন গ্রামে লুকিয়ে থাকা এমন অনেক মহিলার কাহিনিই ধরা পড়ল কৌন্তেয় সিংহের লেন্সে।

Advertisement

‘কলকাতা সেন্টার ফর ক্রিটেভিটি’-তে সেই গল্পই ফ্রেমবন্দি হতে দেখা গেল। আয়োজিত হয়েছিল ‘আলোকচিত্র প্রদর্শনী’র। তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী। ১০ মার্চ উদ্বোধন হল এই প্রদর্শনীর। উদ্বোধনের দিনে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন। এই প্রদর্শনীর মূল আয়োজক জীতাবতী দাস। আর গোটা দেশ জুড়ে এমনই কিছু মহিলাদের কাহিনি ফ্রেমবন্দি করেছেন কৌন্তেয়।

কৌন্তেয় সিংহের তোলা ছবি।

কৌন্তেয় সিংহের তোলা ছবি। ছবি: সংগৃহীত।

উপস্থিত হয়েছিলেন, জাতিপুঞ্জের নাারী বিষয়ক আধিকারিক নিশীথা সত্যম, অভিনেত্রী দিব্যা দত্ত, লিলেট দুবে, নৃত্যশিল্পী শান্তিপ্রিয়া, পরিচালক অনুপর্ণা রায়, টেবিল টেনিস তারকা মৌমা দাস, কবি যতীন্দ্রমোহন মিশ্র-সহ শহরের আরও বিশিষ্ট ব্যক্তি।

উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ শুধু সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি একটি অর্থনৈতিক এবং সামাজিক আন্দোলনকেও চিহ্নিত করে। যদি মহিলাদের শ্রম পুরোপুরি স্বীকৃত হয় এবং তাঁদের অবদান ঠিক ভাবে মূল্যায়িত করা হয়, তাহলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী এবং উন্নত হতে পারে।

Advertisement
আরও পড়ুন