Skin Care Tips

নামীদামি ক্রিম, সিরামে খরচ নয়! ত্বকে নায়িকাদের মতো জেল্লা হবে নিখরতায়, উপায় জানুন

ত্বক পরিচর্যা নিয়ে যত বেশি মাতামাতি করা হয়, ত্বককে ভিতর থেকে সুস্থ রাখার ব্যাপারে তার বিন্দুমাত্রও করা হয় না। চর্ম চিকিৎসকদের মতে কোনও রকম খরচ না করেই ত্বকের জেল্লা ফিরে পাওয়া সম্ভব। কী কী করতে হবে, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫
ত্বকের জন্য  খরচ করার আগে ভাবুন।

ত্বকের জন্য খরচ করার আগে ভাবুন। ছবি: সংগৃহীত।

ত্বকে জেল্লা আনতে চড়া দাম দিয়ে সিরাম, ক্রিম কেনেন অনেকেই। তবে এখন চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, কী মাখছেন, সেটার পাশাপাশি কী খাচ্ছেন, তা নিয়েও সচেতন হতে হবে। ত্বক পরিচর্যা নিয়ে যত বেশি মাতামাতি করা হয়, ত্বককে ভিতর থেকে সুস্থ রাখার ব্যাপারে তার বিন্দুমাত্রও করা হয় না। চর্ম চিকিৎসকদের মতে কোনও রকম খরচ না করেই ত্বকের জেল্লা ফিরে পাওয়া সম্ভব। কী কী করতে হবে, রইল হদিস।

Advertisement

১) প্রথমেই ডায়েটে নজর দিতে হবে। রোজের ডায়েটে বেশি করে শাকসব্জি, ফল রাখতে হবে। মরসুমি ফল, শাকসব্জিতে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন আর নানা রকম খনিজ থাকে, যা ত্বকের জন্য ভাল।

২) চিনি কেবল স্বাস্থ্যের ক্ষতি করে এমনটা নয়, ত্বকের নানা সমস্যার নেপথ্যে ‘ভিলেন’ চিনির ভূমিকা অনেকখানি। তাই ডায়েট থেকে চিনি বাদ দিতে হবে। ঠিক মতো নিয়ম মানতে পারলে ১ মাসের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে। কেবল চিনি নয়, নুন খাওয়ার বিষয়েও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত নোনতা খাবার যেমন ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবারও ত্বকের শত্রু হতে পারে।

৩) সপ্তাহে অন্তত তিন দিন শরীরচর্চা করতে হবে। খুব বেশি সময় না পেলে ৩০ মিনিটও যথেষ্ট। যোগাসনও ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

৪) রাত জেগে মোবাইল ঘাঁটাঘাঁটি, ওয়েব সিরিজ় দেখা বন্ধ করুন। ঘুম ঠিকঠাক না হলে ত্বকের জেল্লা হারিয়ে যায়। তাই ৭-৮ ঘণ্টার ঘুম যেন রোজ হয়, সে বিষয়টি নিশ্চিত করুন।

৫) খুব দরকার না হলে চড়া রোদে বাইরে না বেরোনোই ভাল। ত্বকের মারাত্মক ক্ষতি করে কড়া রোদ। তাই এর হাত থেকে ত্বককে বাঁচাতে হবে।

Advertisement
আরও পড়ুন