Curly hair Care

কোঁকড়ানো চুল লম্বা হতেই চায় না, বাজারচলতি প্রসাধনীর বদলে কী কী মাখলে উপকার হবে বেশি

কোঁকড়া চুল নিয়ে কিছুটা ঝক্কি থাকলেও, সঠিক পরিচর্যায় এই চুলও বাগে আনা যায়। এমনিতেই কোঁকড়ানো চুল সহজে লম্বা হয় না। তবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যত্ন নিলে চুল লম্বা হবে আবার ঘনত্বও বাড়বে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৫৪
কোঁকড়ানো চুলের যত্ন নেওয়ার উপায় রইল।

কোঁকড়ানো চুলের যত্ন নেওয়ার উপায় রইল। ছবি: ফ্রিপিক।

চুল সোজা ও মসৃণ হলে খুব সহজেই কেশসজ্জা করা যায়, চট করে জট পড়ে না, খোলা চুলের বাহার দেখেও লোকজন মুগ্ধ হয়। তবে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে বিষয়টা খানিক উল্টো। একে তো সহজে রকমারি কেশসজ্জা করা যায় না, তার উপর জট ছাড়াতে গিয়ে দম বেরোনোর জোগাড় হয়। বাইরের রুক্ষ আবহাওয়ায় চুল আরও বেশি শুষ্ক হয়ে যায়। জেল্লা হারায়। আবার সহজে লম্বা হতেও চায় না। কোঁকড়ানো চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব যদি বৃদ্ধি করতে হয়, তা হলে বাজারচলতি প্রসাধনীতে কাজ হবে না। ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই লাভ হবে বেশি।

Advertisement

কী কী মাখবেন?

ডিম এবং অলিভ অয়েলের প্যাক

কোঁকড়া চুলের যত্নে ডিম এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারতে পারেন। অলিভ অয়েল, সামান্য অ্যাভোকাডো অয়েল, নারকেল তেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে প্যাক বানিয়ে নিন। কোঁকড়া চুল মসৃণ রাখতে এই প্যাকের উপর ভরসা রাখতে পারেন।

অ্যালো ভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক

৩-৪ চামচ টাটকা অ্যালো ভেরা জেল এবং ১ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। দুটি উপাদান মিশিয়ে মাথার তালু এবং চুলে ভাল করে মালিশ করুন। অন্তত এক ঘণ্টা রাখুন। তার পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার এই প্যাক ব্যবহার করলে চুল নরম হবে এবং লম্বাও হবে।

নারকেলের দুধ ও লেবুর রস

চুলের জট ছাড়াবে এবং ঘনত্বও বৃদ্ধি করবে এই প্যাক। দূর হবে খুশকির সমস্যাও। আধ কাপ ঘন নারকেলের দুধ এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি করে ফ্রিজে কিছু ক্ষণ রাখুন। একটু ঘন হয়ে এলে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন