Skin Care Tips

বাড়িতে একটিই ময়েশ্চরাইজ়ার সকলে ব্যবহার করেন? লাভের চেয়ে ক্ষতিই বেশি, কোন ত্বকে কোনটি উপযুক্ত?

ময়েশ্চারাইজ়ার ত্বক বুঝে ব্যবহার করা উচিত। সকলের ত্বকের জন্য একই রকম ময়েশ্চারাইজ়ার উপযুক্ত নয়। কে কোনটি মাখলে উপকার পাবেন, তা জেনে নেওয়া জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:৫৩
ময়েশ্চারাইজ়ার কেনার সময়ে কী কী দেখে নেবেন?

ময়েশ্চারাইজ়ার কেনার সময়ে কী কী দেখে নেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে ময়েশ্চারাইজ়ার। ত্বক নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলেন বছরভর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত। তবে কোন ত্বকের জন্য কেমন ময়েশ্চারাইজ়ার জরুরি, তা না জেনেই ব্যবহার করেন অনেকে। বাড়িতে একটিই ময়েশ্চারাইজ়ার থাকে যা সকলে ব্যবহার করেন। এতে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। ত্বকে দাগছোপ থাকলে, র‌্যাশ বা ব্রণর সমস্যা থাকলে অথবা কোনও চর্মরোগ থাকলে, সে ক্ষেত্রেও ময়েশ্চারাইজ়ার কেনার আগে ভাল করে দেখে নেওয়া জরুরি।

Advertisement

কোন ত্বকের জন্য কেমন ময়েশ্চারাইজ়ার জরুরি

ত্বক খুব রুক্ষ ও শুষ্ক হলে শিয়া বাটার, হায়ালুরনিক অ্যাসিড আছে এমন ময়েশ্চরাইজ়ার ব্যবহার করা উচিত।

উন্মুক্ত রন্ধ্রের সমস্যা থাকলে, খুব বেশি ব্রণ বা ফুস্কুড়ির ধাত থাকলে এমন ময়েশ্চারাইজ়ার বাছতে হবে যাতে স্যালিসাইলিক অ্যাসিড আছে।

ত্বকের মৃতকোষ দূর করতে, জেল্লা ফেরাতে নিয়াসিনামাইড জরুরি। যাঁদের ত্বক জেল্লা হারিয়েছে, তাঁরা নিয়াসিনামাইড-যুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন।

অনেকের ত্বকই খুব খসখসে হয়ে যায় যত্নের অভাবে। এ ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজ়ার ভাল। তবে তাতে ভিটামিন সি, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আছে এমন ময়েশ্চরাইজ়ার ব্যবহার করতে হবে।

স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালো ভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজ়ার কার্যকর হবে।

চোখের তলায় কালি, মুখে কালচে দাগছোপ থাকলে ময়েশ্চারাইজ়ারে ভিটামিন সি আছে কি না, দেখে নেবেন। ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছতেও জরুরি ভিটামিন সি।

Advertisement
আরও পড়ুন