Child Skin Care tips

রোদে পুড়ে শিশুর মুখে ও হাতে কালচে দাগ পড়েছে, নিরাময় হবে কী উপায়ে?

শিশুর ত্বক খুব স্পর্শকাতর। তাই ছোটদের ত্বকের পরিচর্যার সময়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। রোদে পোড়া দাগ তুলে কী কী প্যাক মাখাবেন তা জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৭:২১
রোদে পুড়ে কালচে দাগছোপ পড়েছে শিশুর ত্বকে, কী কী মাখালে দাগ দূর হবে?

রোদে পুড়ে কালচে দাগছোপ পড়েছে শিশুর ত্বকে, কী কী মাখালে দাগ দূর হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছোটদের ত্বক বেশি কোমল, নমনীয়। অনেকেই বড়দের ব্যবহার করার ক্রিম, পাউডার, সাবান শিশুর জন্যও ব্যবহার করেন। কিন্তু তা একেবারেই ঠিক নয়। শিশুদের ত্বক সংবেদনশীল হওয়ায় খুব তাড়াতাড়ি র‌্যাশ বেরিয়ে যেতে পারে। রোদে পুড়ে যদি শিশুর মুখে ও হাতে কালচে দাগছোপ পড়ে যায়, তা হলে দাগ দূর করতে বিশেষ কিছু ঘরোয়া প্যাকই মাখাতে হবে।

Advertisement

সপ্তাহে দুই থেকে তিন দিন শিশুকে ফেসপ্যাক মাখানো জরুরি। দিনভরের ঘাম, ধুলোময়লা বসে ত্বকে মৃত কোষ জমতে থাকে। তা ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে অ্যালার্জি হতে পারে, আবার এগ্জ়িমার সমস্যাও দেখা দিতে পারে। তা ছাড়া রোদে পুড়ে দাগছোপ পড়লে, সে জন্যও ফেসপ্যাক জরুরি।

ওট্‌সের ফেসপ্যাক

ওট্‌স ব্যবহার করার নানা পদ্ধতি আছে। শিশুর স্নান করার ঈষদুষ্ণ জলে বেশ কিছুটা ওট্‌মিল এবং কয়েক চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন। এই জলে স্নান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। খুদের ত্বক যদি খুব খসখসে হয়ে যায় তা হলে দুধের সঙ্গে দু’কাপ ওট্‌সের গুঁড়ো মিশিয়ে তাতে ১ চা চামচ মধু দিয়ে প্যাক তৈরি করুন। স্নানের আগে মুখে ও সারা গায়ে এই প্যাক লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করে স্নান করিয়ে দিন।

হলুদ-বেসনের প্যাক

এক চা চামচ বেসনের সঙ্গে কিছুটা হলুদগুঁড়ো এবং এক চামচ টম্যাটোর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। খুদের মুখে, দুই হাতে ভাল করে মালিশ করে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে দিন। বেশি ক্ষণ রাখলে ত্বক কুঁচকে যাবে।

অ্যালো ভেরা ও মধুর প্যাক

শিশুর ত্বক মসৃণ রাখতে স্নানের পর অ্যালো ভেরা, দুধ ও মধু মিশিয়ে মাখাতে পারেন। এটিও ময়েশ্চারাইজ়ারের মতোই কাজ করবে। তবে আগে দেখে নেবেন অ্যালো ভেরাতে শিশুর অ্যালার্জি হচ্ছে কি না।

Advertisement
আরও পড়ুন