Eye Patch Guide

শসা-আলুর রস সেকেলে, চোখের নীচের কালি তুলতে বানিয়ে নিন নতুন রকম ‘কুলিং প্যাচ’

চোখের নীচে পুরু কালির স্তর পড়লে, তা তুলতে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। দোকান থেকে সিন্থেটিক কুলিং প্যাচও কিনতে হবে না। বাড়িতেই তা তৈরি করে নেওয়া যায় নানা রকম পদ্ধতিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৮:৩৩
Unique DIY Cooling Eye Patches to Vanish Dark Circles Naturally

চোখের কালি তোলার কুলিং প্যাচ বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চোখের নীচের কালি এক দিনে পড়ে না। দীর্ঘ সময় ধরে কম ঘুম, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া বা একটানা মোবাইল অথবা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের নীচে পুরু কালির পরত পড়ে। সেটি তুলতে কেউ পার্লারে ছোটেন, কেউ বা ঘরোয়া টোটকা দেখে শসা বা আলুর রস মাখেন। অনেকে আবার তারকাদের দেখাদেখি দোকান থেকে কুলিং প্যাচও কিনে নেন। তবে সিন্থেটিক সে সব কুলিং প্যাচ ত্বকের সহ্য না-ও হতে পারে। সে ক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নানা ধরনের কুলিং আই প্যাচ।

Advertisement

ক্যাফিন বুস্ট আই প্যাচ

২ চামচ কড়া করে ফোটানো কফি লিকারের সঙ্গে ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। তুলো বা মেকআপ রিমুভার প্যাড মাঝখান থেকে আধখানা করে কেটে ওই মিশ্রণে ডুবিয়ে ফ্রিজে ১০ মিনিট রেখে দিন। ঠান্ডা হলে চোখের নিচে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। প্রতি দিন এটি ব্যবহার করলে তাড়াতাড়ি চোখের নীচের কালি উঠে যাবে।

গ্রিন টি ও পুদিনার অ্যান্টিঅক্সিড্যান্ট প্যাচ

ক্লান্ত চোখের জন্য আরামদায়ক দাওয়াই। ১ কাপ ফুটন্ত জলে ১টি গ্রিন টি ব্যাগ এবং ৪-৫টি তাজা পুদিনাপাতা দিয়ে লিকার তৈরি করে ঠান্ডা করে নিন। এতে তুলো ভিজিয়ে আইস ট্রে-র উপর রেখে ফ্রিজে মিনিট দশেক রাখুন। এর পর চোখের নীচে লাগিয়ে রাখুন। গ্রিন টি-র অ্যান্টিঅক্সিড্যান্ট চোখের ফোলা ভাব কমাবে ও পুদিনার মেন্থল শীতল অনুভূতি দেবে।

ডাবের জল ও অ্যালো ভেরার হাইড্রেটিং প্যাচ

চোখের নীচের ত্বককে ময়েশ্চারাইজ় করতে এই প্যাচের জুড়ি মেলা ভার। ২ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ চামচ ডাবের জল ভাল করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণে তুলো ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। অ্যালো ভেরা কোলাজেন উৎপাদন বাড়িয়ে চোখের কোণের সূক্ষ্ম বলিরেখাও দূর করবে।

Advertisement
আরও পড়ুন