Makeup for Heatwave

গরমে গলে পড়ছে মেকআপ, ব্রণয় ঢাকছে মুখ, এমন আবহাওয়ায় কোন কোন উপাদান মাখবেন, বাদ যাবে কী

সকালে যত যত্ন করেই সাজুন না কেন, দুপুরের মধ্যেই মেকআপ প্যাচপেচে হয়ে যেতে পারে। ঘামের চোটে মুখ তেলচিটে হয়ে যাওয়া বা বেস ভেঙে যাওয়াও নঅসম্ভব নয়। তাই এই সময়ে শুধু মেকআপের কৌশল জানলেই চলবে না, প্রসাধনীর উপাদান বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:৩০
What makeup products to use and avoid during heatwave

কোন ধরনের মেকআপ বাদ দিলে সাজের দফারফা হবে না? ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোদ, ঘাম, আর্দ্রতা আর দূষণ— গরম কালে ত্বকের উপর এই চারের মিলিত আক্রমণ সামলানো কঠিন। তার উপর যদি ভারী মেকআপ থাকে, তা হলে ত্বকে ব্রণ, র‌্যাশ, জ্বালা বা অস্বস্তির সমস্যা বেড়ে যায় অনেকেরই। সকালে যত যত্ন করেই সাজুন না কেন, দুপুরের মধ্যেই মেকআপ প্যাচপেচে হয়ে যেতে পারে। ঘামের চোটে মুখ তেলচিটে হয়ে যাওয়া বা বেস ভেঙে যাওয়াও নতুন নয়। তাই এই সময়ে শুধু মেকআপের কৌশল জানলেই চলবে না, প্রসাধনীর উপাদান বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

গরমে ত্বকের কী পরিবর্তন হয়?

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বক বেশি ঘাম ও তেল উৎপাদন করে। এর ফলে ত্বকের রন্ধ্রমুখ সহজেই বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি, ত্বকের স্বাভাবিক সুরক্ষাস্তরও দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে ব্রণ, ঘামাচি, লালচে ভাব, জ্বালা, রোদে পোড়ার ছোপ, নানাবিধ সমস্যা বেড়ে যেতে পারে।

What makeup products to use and avoid during heatwave

ছবি: সংগৃহীত।

কোন ধরনের মেকআপ প্রসাধনী ব্যবহার করবেন না?

খুব ঘন, ভারী এবং তেলষু্ক্ত প্রসাধনী গরম কালে ত্বকের উপর অতিরিক্ত চাপ ফেলে। ঘাম, দূষণ ও তেলের সঙ্গে মিশে এগুলি রোমকূপ বন্ধ করে দিতে পারে। এর ফলে ব্রণ ও প্রদাহের ঝুঁকি বাড়ে। বিশেষ করে যে ধরনের প্রসাধনী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, তা হল—

· অতিরিক্ত ঘন ফাউন্ডেশন

· ভারী ক্রিম-ভিত্তিক কনসিলার

· তেল ও ওয়্যাক্স সমৃদ্ধ প্রসাধনী

· বহু স্তরবিশিষ্ট কমপ্লেকশন প্রসাধনী

· নারকেল তেল এবং কোমেডোজেনিক অয়েল যুক্ত প্রসাধনী

· অতিরিক্ত সুগন্ধিযুক্ত উপাদান যুক্ত প্রসাধনী

· অ্যালকোহলযুক্ত উপাদানের প্রসাধনী

· ল্যানোলিনযুক্ত উপাদানের প্রসাধনী

কোন ধরনের মেকআপ প্রসাধনী ব্যবহার করবেন?

এই সময়ে ত্বককে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া সবচেয়ে জরুরি। তাই হালকা, জলীয় উপাদানযু্ক্ত, জেল জাতীয় এবং রোমের রন্ধ্রমুখ বন্ধ না হয়, এমন প্রসাধনী বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকেরা। পাশাপাশি, যাতে ঘামে মেকআপ উঠে না যায়, তেমন উপাদান বেছে নিতে হবে। যেগুলি ব্যবহার করবেন—

· হালকা ফর্মুলেশনের যে কোনও পণ্য

· বিবি ক্রিম

· টিন্টেড ময়েশ্চারাইজ়ার

· গোটা মুখে নয়, নির্দিষ্ট জায়গায় ফাউন্ডেশন

· পাউডারের পরিমাণ কম

· জল এবং জেলজাতীয় পণ্য

· নন-কোমেডোজেনিক মেকআপ ফর্মুলেশন

· হালকা সিলিকন প্রাইমার

Advertisement
আরও পড়ুন