Hema Malinis House Interior

স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে বাড়ির প্রতিটি কোণে, হেমা মালিনীর ‘স্বপ্নপুরী’ কেমন ভাবে সজ্জিত?

স্বপ্নসুন্দরী হেমা মালিনীর স্বপ্নের বাড়িটি কেমন? অন্দরমহল কী ভাবে সাজানো, দেখুন তারই ঝলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৭:২১
হেমা মালিনীর বাড়ির অন্দরমহল কেমন, উঁকি দিতে চান?

হেমা মালিনীর বাড়ির অন্দরমহল কেমন, উঁকি দিতে চান? ছবি: সংগৃহীত।

বিলাস, বৈভব আছে। তবে তা ছাপিয়েও রয়েছে রুচির ছাপ। নৃত্যশিল্পী, অভিনেত্রী, বলিউডের স্বপ্নসুন্দরী হেমা মালিনীর জীবনযাপন নিয়ে যতটা আগ্রহ, তাঁর বাড়ির অন্দরমহল নিয়েও তাই। দেখে নিন তারই এক ঝলক।

Advertisement

অভিনেত্রী পা রেখেছেন রাজনীতির মঞ্চেও। দীর্ঘ দিনের অভিনেত্রী, ধর্মেন্দ্রের ঘরনি, লোকসভার সাংসদ হেমার বাড়ির একটি সুন্দর নাম আছে— ‘অদ্বিতীয়’।

দেওয়ালে সজ্জিত হেমা-ধর্মেন্দ্রর হাতে আঁকা ছবি।

দেওয়ালে সজ্জিত হেমা-ধর্মেন্দ্রর হাতে আঁকা ছবি। ছবি:সংগৃহীত।

মুম্বইয়ের জুহুর এই প্রাসাদোপম অট্টালিকা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকেও তা-ই। মুম্বইয়ের এই বাড়ি জুড়ে ছড়িয়ে ধর্মেন্দ্র এবং হেমার পারিবারিক স্মৃতি। জীবনের নানা মুহূর্তকে নান্দনিকতা বজায় রেখেই সাজিয়েছেন অভিনেত্রী।

নানা রকম দেব বিগ্রহে সজ্জিত  হেমা মালিনীর বাড়ির অন্দরমহল।

নানা রকম দেব বিগ্রহে সজ্জিত হেমা মালিনীর বাড়ির অন্দরমহল।

সম্প্রতি রাশিয়ান এক নেটমাধ্যম প্রভাবী গিয়েছিলেন হেমার বাড়িতে। তিনি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানও। সমাজমাধ্যমের এই ভিডিয়োয় ধরা পড়েছে হেমা মালিনীর বাড়ির একাংশের সাম্প্রতিক ঝলক।

বাইরে থেকেই দেখা যায়, নানা রকম গাছাগাছালিতে ঘেরা হেমার সাদারঙা প্রাসাদোপম বাড়িটি। অন্দরেও তার প্রকাশ। বাড়ির জানলার জায়গায় রয়েছে কাচের দেওয়াল। তাতে ‘রোলার ব্লাইন্ড বা কার্টন’ লাগানো। এই ধরনের পর্দার সুবিধা হল, ইচ্ছামতো উপর থেকে নীচে যতটা প্রয়োজন ততটা ঢাকা যায়। সেই কাচের দেওয়ালের বাইরে থেকে উঁকি দেয় সবুজ। কাচের দেওয়াল বা সুবিশাল জানলা বলে বাইরের আলো আসায় বাধা থাকে না। ঘরের মধ্যেই অনুভব হয় প্রকৃতির স্পর্শ।

বসার ঘরের একপাশ সজ্জিত সোফায়। সেখানে চোখে পড়বে উজ্জ্বল রঙের কুশন।

বসার ঘরের একপাশ সজ্জিত সোফায়। সেখানে চোখে পড়বে উজ্জ্বল রঙের কুশন। ছবি:সংগৃহীত।

হেমার বাড়ির বসার জায়গাটি শুধু বিশাল নয়, সুসজ্জিতও। আরামদায়ক সোফা রয়েছে দেওয়াল ঘেঁষে। মাঝে অনেকটা ফাঁকা জায়গা। বৈভব-রুচি-নান্দনিকতার আশ্চর্য পরিমিতিবোধ রয়েছে প্রতিটি ক্ষেত্রেই। অভিনেত্রীর অন্দরের প্রতিটি কোণ ক্যামেরার সামনে না এলেও, যেটুকু বিভিন্ন সময়ে ধরা পড়েছে তাতে তাঁর শিল্পবোধের পরিচয় প্রকাশ পায়।

নৃত্যরত ছবি, মডেল, ভাস্কর্য শোভা পেয়েছে নৃত্যশিল্পীর অন্দরসজ্জায়।

নৃত্যরত ছবি, মডেল, ভাস্কর্য শোভা পেয়েছে নৃত্যশিল্পীর অন্দরসজ্জায়। ছবি:সংগৃহীত।

হেমা নৃত্যশিল্পী। তাঁর নৃত্যের বিভিন্ন ভঙ্গিমার ছবি ফ্রেমবন্দি হয়ে সজ্জিত দেওয়ালে। তবে এই বাড়ির দেওয়াল আলো করে রয়েছে হেমা এবং ধর্মেন্দ্রের সুন্দর একটি পোর্টেট। সেখানে হেমা প্রকৃত অর্থেই ‘স্বপ্নসুন্দরী’।

হেমা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। তাঁর অন্দরসজ্জাতেও সেই ছাপ স্পষ্ট। নৃত্যশিল্পীর অন্দরমহলের অজস্র ভাস্কর্যে রয়েছে নৃত্যের ভঙ্গিমা।বিভিন্ন দেবতার বিগ্রহে সাজানো বৈঠকখানায় যোগ হয়েছে সুচারু শিল্পবোধ।

Advertisement
আরও পড়ুন