Gardening Tips

গাছভর্তি কুঁড়ি আছে, ফুলের দেখা নেই! গরমে বেলফুল গাছের পরিচর্যার ৫ পন্থা জেনে নিন

তপ্ত বৈশাখে শুকিয়ে যাচ্ছে বেলফুলের পাতা। কুঁড়ি এলেও ফুটছে না ফুল? এমন মরসুমে গাছের যত্ন কী ভাবে নেবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২০:১৮
How to Turn Buds into Blooms, 5 Summer Tips for a Flowering Arabian Jasmine

গরমে বেলফুল গাছের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

গরম- বর্ষা শুরুর মরসুমে ফোটে বেল ফুল। সাদা ফুল আকারে ছোট, তবে তার সুবাস ছড়িয়ে পড়ে অনেক দূর। ঘরে জল ভরা বাটিতে একমুঠে টাটকা বেলফুল রাখলে, আশপাশ গন্ধে ভুরভুর করে।

Advertisement

তপ্ত বৈশাখে শুকিয়ে যাচ্ছে বেলফুলের পাতা। কুঁড়ি এলেও ফুটছে না ফুল? এমন মরসুমে গাছের যত্ন কী ভাবে নেবেন?

১। মরা ডালপালা, শুকনো কুঁড়ি, শুকনো পাতা থাকলে প্রথমেই সেগুলি ছেঁটে ফেলুন। তবে গাছ ছাঁটার এটি সঠিক সময় নেই।

২। এই সময় টবের মাটিও আলগা করার দরকার, যাতে ভিতর পর্যন্ত জল পৌঁছয়। মাটি খুঁড়ে দিলে জল-হাওয়া ভাল ভাবে চলাচল করতে পারবে।

৩। কুঁড়ি থেকে ফুল না হলে, সার প্রয়োগেরও দরকার হয়। ২ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে ১ টেবিল চামচ সিং কুচি বা হাড়ের গুঁড়ো, ১ টেবিল চামচ নিমখোল মাটির সঙ্গে মিশিয়ে দিন। নিমেখাল পিঁপড়ে, পোকার আক্রমণ প্রাথমিক ভাবে ঠেকাতে পারে।

৪। চড়া রোদে গাছ থাকলে নিস্তেজ হয়ে যেতে পারে। সকালেই গাছে জল দিন। মাটি দ্রুত যদি শুকিয়ে যায়, গোড়ায় শুকনো পাতা-খড় দিন, যাতে মাটিতে আর্দ্রতা বজায় থাকে। গাছ মাটি থেকে প্রয়োজনীয় জল শোষণ করতে পারে।

৫। গাছের ডাল-পালা শুকিয়ে যাচ্ছে মনে হলে দুপুরের দিকটায় ছায়ায় রাখুন গাছ।

Advertisement
আরও পড়ুন