Gardening Tips

পোকামাকড় ধারে ঘেঁষবে না, পরিবেশের ক্ষতি না করে কী ভাবে বাগান রক্ষা করবেন?

রাসায়নিক কীটনাশকে পোকা মারা সহজ হলেও তা পরিবেশ বান্ধব নয়। এতে মৌমাছি, প্রজাপতির মতো বাগানের পক্ষে উপকারী পতঙ্গের সংখ্যা কমে যাবে। তা হলে কী ভাবে পোকামাকড়ের হানা রুখবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫
রাসায়নিক কীটনাশক ছাড়াই কী ভাবে বাগান থেকে পোকামাকড় তাড়ানো সম্ভব?

রাসায়নিক কীটনাশক ছাড়াই কী ভাবে বাগান থেকে পোকামাকড় তাড়ানো সম্ভব? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাগান থাকলে প্রজাপতি, শুঁয়োপোকা যেমন আসবে, তেমনই হানা দেবে গাছের পক্ষে ক্ষতিকর কীট-পতঙ্গেরাও। তাদের মারতে গেলে কমতে পারে পরিবেশ-বান্ধব পতঙ্গের সংখ্যা। তাতে ক্ষতি পরিবেশের। তাই রাসায়নিক নয়, পোকা-মাকড়ের হানা থেকে গাছ বাঁচাতে বেছে নেবেন কোন পন্থা?

Advertisement

জৈব কীটনাশক: রাসায়নিক কীটনাশকে পোকা মারা সহজ হলেও তা পরিবেশ বান্ধব নয়। তাই পোকার হানা থেকে গাছ বাঁচাতে নিম তেল জলে গুলে স্প্রে করতে পারেন। তরল সাবান জলে গুলে সেই জলও স্প্রে করা যায়। ছোটখাটো পোকামাকড় দূরে রাখতে এই দুই ঘরোয়া উপাদান বিশেষ কাজের।

নতুন গাছ: মরসুম অনুযায়ী নতুন নতুন গাছ বসান বা শস্য বা সব্জির চাষ করুন। বার বার একই সব্জির গাছ লাগালে পোকার হানা বাড়তে পারে। গাজর, পালংশাক এগুলি প্রাকৃতিক ভাবেই ক্ষতিকর পোকামাকড়দের দূরে রাখতে সাহায্য করে।

বাগান পরিষ্কার: আগাছা পরিষ্কার, জল জমতে না দেওয়া, বৈজ্ঞানিক ভাবে গাছ ছাঁটলে পোকামাকড়ের আক্রমণের ভয় অনেকটাই কমে যায়। ঘেঁষাঘষি করে গাছ না রেখে দূরত্ব বজায় রাখা জরুরি। এতে প্রতিটি গাছ যেমন আলো-হাওয়া পাবে, তেমনই একটি গাছে পোকার আক্রমণ হলে দ্রুত তা পাশের গাছে ছড়িয়ে পড়তে পারবে না।

Advertisement
আরও পড়ুন