Home decluttering Tips

অতিথি আসবেন? ঘর পরিষ্কারের জন্য মোটেই চিন্তা করতে হবে না হাতের কাছে ৩ জিনিস থাকলে

দৈনন্দিন ঘর গোছানো ঝক্কির মনে হয় অনেকের কাছেই। তবে হাতের কাছে তিন জিনিস থাকলে এই কাজ সহজ হয়ে যেতে পারে। সময়ের সঙ্গে কোন জিনিস বদলে ফেলা দরকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:০৬
Useful 3 things to keep house tidy immediately

ঘর গোছানোর সহজ কৌশল! ছবি: সংগৃহীত।

সপ্তাহভর অফিস, তার পর সংসার, সেই সব সামলে ঘর গোছোনো রীতিমতো ঝক্কি অনেকের কাছেই। তার উপর যদি কোনও অতিথি আসার কথা হয়, শুরু হয় দুশ্চিন্তা। বাড়ি গুছিয়ে তাকে চলনসই অন্তত করতে হবে। কিন্তু সেটা কখন হবে?

Advertisement

অতিথি আপ্যায়নের তোড়জোড়ের পাশাপাশি ঘরদোর, স্নানঘর পরিষ্কার করা কি মুখের কথা! তবে মুশকিল আসান হবে হাতের কাছে তিন জিনিস থাকলেই। রান্নার জোগাড়ে মন দিতে দিতেই ঘরদোর পরিষ্কার হয়ে যাবে।

রোবট ভ্যাকিউম ক্লিনার: বাজারে এখন ছোট-বড় নানা আকৃতির রোবট ভ্যাকিউম ক্লিনার আছে। তেমন একটি কিনে রাখলে রোজের ঘর পরিষ্কার সহজ হয়ে যাবে। নির্দিষ্ট সেটিংস চালু করে ভ্যাকিউম ক্লিনারকে কাজ করতে দিন। যন্ত্রটি মেঝের আনাচ-কানাচ চেয়ার-টেবিলের তলায় ঘুরে ময়লা পরিষ্কার করে দেবে।

সিঁড়িতে রাখার ঝুড়ি: এটি এমন ভাবে তৈরি হয় যাতে দু’টি সিঁড়ির মাঝে সুন্দর ভাবে বসানো যায়। দোতলায় ঘর গোছানোর সময় হাতে করে সেটি নিয়ে উঠে যান। যা কাচতে হবে বা এলোমলো হয়ে পড়ে থাকা জিনিস এতে ভরে নামিয়ে নিন। এই ঝুড়িতে জিনিসপত্র রেখে সেটি নজরের আড়ালেও রেখে দিতে পারেন। ঘরদোর দ্রুত পরিষ্কার করতে হলে এই কৌশল বেশ কাজের।

স্টোরেজ বাক্স: এমনিতে টেবিল, তবে তার নীচেই জিনিসপত্র রাখার জায়গা। বসার জায়গার নীচেই টুকটাক জিনিস ভরে রাখা যায়। এ রকম স্টোরেজ বাক্স রাখলে এক সঙ্গে দুই কাজ হয়ে যায়। টেবিল এবং বসার জায়গাও থাকে, আবার তার মধ্যে জিনিসও ভরে রাখা যায়। এতে জায়গার সমস্যা মেটে। অতিথি আসার আগে জিনিসপত্র এই ধরনের জায়গায় চট করে ভরে নেওয়া যায়।

Advertisement
আরও পড়ুন