Kitchen Tips

চটজলদি রান্না করবেন অথচ মাছ-মাংসে তখনও বরফ জমা? ৩ কৌশল মানলেই হবে মুশকিল আসান

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৮
রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন।

রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন। ছবি: শাটারস্টক।

অনেকেই সপ্তাহান্তে মাছ-মাংস কিনে রেখে দেন ফ্রিজে, যাতে রোজ রোজ বাজারে যেতে না হয়। ডিপ ফ্রিজে মাছ-মাংস রাখলেই তা জমাট বেঁধে যায়। মাছ বরফমুক্ত করা প্রায় যুদ্ধের শামিল। তাতে সময়ও নষ্ট হয় খানিক। অফিস থেকে ফিরে রান্না করতে গিয়ে যদি দেখেন, মাছ-মাংসের গায়ে জমে থাকা বরফ কিছুতেই গলছে না, তখন আর বিরক্তির শেষ থাকে না। এই মু‌শকিল কিন্তু আসান হতে পারে ১০ মিনিটেই।

Advertisement

রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন। কী কী উপকরণ লাগবে, রইল হদিস।

একটি বড় পাত্রে প্রায় ২ লিটার জল ভরে নিন। এ বার সেই জলে ১ টেবিল চামচ নুন আর ৫ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এ বার সেই জলে জ়িপলক পাউচে ভরা মাছ বা মাংস ডুবিয়ে রাখুন। তার উপরে ভারী কিছু চাপা দিয়ে দিন। এ বার মিনিট দশেক অপেক্ষা করলেই মাছ-মাংসের বরফ চটজলদি গলে যাবে।

চটজলদি মাছ-মাংসের বরফ গলাতে অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করেন। তবে এই উপায়ে বরফ গলাতে গেলে অনেক সময়ই দেখা যায়, মাছ-মাংস ছিবড়ে হয়ে গিয়েছে। তাই রান্নার স্বাদ ভাল রাখতে হলে মাইক্রোওয়েভ ব্যবহার না করাই ভাল।

Advertisement
আরও পড়ুন