Workplace Tips

ছোটখাটো ভুলেই কেউ কর্মক্ষেত্রে ‘অপেশাদার’ চিহ্নিত হতে পারেন, কোন বিষয়ে সতর্ক থাকা দরকার

পেশাজগতে কোনটি করণীয়, কোনটি নয় সেই ব্যাপারে সচতেন না হলে, ‘অপেশাদার’ হিসাবে চিহ্নিত হওয়ার ঝুঁকি থাকে। কোন বিষয়গুলি কর্মক্ষেত্রে মাথায় রাখবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২০:৫৮
Small Mistakes That Make You Look Unprofessional at Work

পেশাদারিত্ব বজায় রাখতে কোন ভুল এড়াবেন? ছবি: সংগৃহীত।

কর্মক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। তা না হলে এক দিকে যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুল বার্তা যেতে পারে, তেমনই বাঁকা নজরে দেখতে পারেন সহকর্মীরা। কাজের জায়গায় কোনটি করণীয়, কোনটি নয় সে ব্যাপারে সচেতন থাকা ভাল। জেনে নেওয়া যাক কোন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

Advertisement

১। জরুরি ইমেল বা মেসেজের বার্তার উত্তর কী ভাবে দেবেন, কখন দেবেন সেটা বোঝা প্রয়োজন। অনেক পরে দেখলে বা সঠিক ভাবে উত্তর দিতে না পারলে ভুল বোঝাবুঝি হতে পারে। তা থেকে কেউ অপেশাদার বলে চিহ্নিত হতে পারেন।

২। জরুরি বৈঠককালে বা কাজের প্রেজেন্টেশনের মাঝে মোবাইলে ব্যস্ত থাকা অপেশাদার মানসিকতার পরিচয় দেয়।

৩। অনেকে কাজের মাঝে বার বার উঠে যান। ঘন ঘন বিরতি নিলে, তা অনেক সময় সহকর্মীদের চোখে পড়ে। কাজে ফাঁকি দেওয়ার অভিযোগও উঠতে পারে। বিরতি নিলেও তাতে সামঞ্জস্য থাকা দরকার।

৪। কর্মক্ষেত্রে ব্যাক্তিগত সমস্যা থাকতেই পারে। কারও শরীরও অসুস্থ হতেই পারে। তবে পেশাদারের পরিচয় হল, নিজের আবেগকে বশে রেখে, যতটা সম্ভব নির্ভুল ভাবে কাজ করা। কোনও বিষয় নিয়ে সারা ক্ষণ অভিযোগ করলে বা নিজের অসুস্থতার কথা সহকর্মীদের বার বার বললে কাজের জায়গায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Advertisement
আরও পড়ুন