Whatsapp New Feature

ব্যক্তিগত চ্যাট ‘আবছা’ হবে, দেখতে পাবেন না কেউ, গোপন কথাটি গোপনে রাখতে ফিচার আসছে হোয়াট্‌সঅ্যাপে

গ্রাহক চাইলেই বিশেষ কিছু মেসেজ, ছবি, ভিডিয়ো গোপন রাখতে পারেন। হোয়াট্‌সঅ্যাপে কেউ চ্যাট বাক্স খুলেও ফেললেও তা দেখতে পাবেন না। গোপন কথাটি গোপনে রাখতেই নতুন ফিচার আসছে হোয়াট্‌সঅ্যাপে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:৪৯
WhatsApp launches new Spoiler Messages feature to hide Sensitive chats

মেসেজ, ছবি গোপন করার কী ফিচার আসছে হোয়াট্‌সঅ্যাপে ফাইল চিত্র।

গোপন কথাটি গোপনেই থাকবে। তা চোখের সামনে ফুটে উঠবে না মোটেও। সে জন্যই নতুন ফিচার আনছে হোয়াট্‌সঅ্যাপ। তার নাম ‘স্পয়লার মেসেজ’। চ্যাটের গোপনীয়তা বজায় থাকবে, গ্রাহক চাইলেই তাঁর ইচ্ছামতো মেসেজ, ছবি, ভিডিয়ো এমনকি ছবিরও ক্যাপশনও আড়ালে রাখতে পারবেন।

Advertisement

নতুন ফিচারটি বিশেষত্ব কী?

হোয়াটসঅ্যাপের ‘স্পয়লার মেসেজ’ এমন এক পদ্ধতি, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু মেসেজ, ছবি আবছা করে (ব্লার) রাখা যাবে। ঠিক ছবি ‘ব্লার’ করার মতো। চ্যাটে যা লিখে পাঠাচ্ছেন বা আপনার কাছে যে মেসেজ আসছে, তা চাইলেই আবছা করে রাখতে পারেন। একমাত্র আপনি চাইলেই তা দৃশ্যমান হবে। ধরা যাক, আপনার চ্যাট বাক্স কেউ খুলে ফেলল, তখন চ্যাটে যে সব মেসেজ বা ছবি রয়েছে, তা অনায়াসেই দেখা যাবে। কিন্তু ‘স্পয়লার মেসেজ’ আপডেট করা থাকলে সঙ্গে সঙ্গে কোনও মেসেজ বা ছবি দেখা যাবে না। সেগুলি আবছা হয়ে ফুটে উঠবে। গ্রাহক যত ক্ষণ না সেই সব মেসেজ বা ছবির উপরে আলতো হাতে ট্যাপ করবেন, তত ক্ষণ সেগুলি দৃশ্যমান হবে না। গ্রাহক তাঁর ইচ্ছামতোই ব্যক্তিগত তথ্য বা নথি আড়াল করে রাখতে পারবেন।

সুবিধা কী কী হবে?

সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে। যেমন ওটিপি, ফোন নম্বর, পাসওয়ার্ড বা কোনও চ্যাট গোপন রাখা যাবে।

গ্রুপ চ্যাট করার সময়েও এই অপশনটি ব্যবহার করা যাবে। এই ফিচারের সাহায্যে আশপাশের কেউ আচমকা ফোনের স্ক্রিনের দিকে তাকালেও গোপন মেসেজ দেখতে পাবেন না।

প্রাথমিক ভাবে এটি মেসেজের জন্যই আসছে, পরে এর পরিধি বাড়িয়ে ভিডিয়ো, অডিয়োর জন্যও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মেটা।

কী ভাবে ব্যবহার করবেন?

হোয়াট্‌সঅ্যাপের বিটা ভার্সন আপডেট করা থাকলে ফিচারটি ব্যবহার করা যাবে।

প্রথমে চ্যাট বাক্স খুলে মেসেজ লিখুন।

এ বার যে অংশটি লুকোতে চান, তার উপরে চেপে ধরে সেটি ‘সিলেক্ট’ করুন।

এর পর পপ-আপ মেনুর ডান দিকে তিনটি ডটের অপশনে ক্লিক করতে হবে।

সেখানে নতুন ‘স্পয়লার’ অপশনটি দেখতে পাবেন। সেটি বেছে নিলেই মেসেজটি আবছা হয়ে যাবে ও যাকে পাঠাচ্ছেন, তাঁর কাছেও সেই ভাবেই যাবে। তিনিও যত ক্ষণ না মেসেজটির উপর ট্যাপ করছেন, তত ক্ষণ সেটি দেখতে পাবেন না।

Advertisement
আরও পড়ুন