West Asia conflict

ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা কি পাল্টে দেবে পশ্চিম এশিয়ার যাবতীয় হিসাব? ঘরবন্দি হতে হবে ভারতীয়দেরও?

ব্যারকাকে সংযুক্ত আরব আমিরশাহির বিদ্যুৎশক্তির চাহিদার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করে ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যা বছরে ৪০ টেরাওয়াট-ঘণ্টা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৫৯
০১ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

আরব আমিরশাহির একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় শোরগোল সারা বিশ্ব জুড়ে। হামলাটি হয়েছে আবু ধাবি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার পশ্চিমে ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে। রবিবার দুপুরে আবু ধাবির আল ধাফরা অঞ্চলের ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

০২ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

আবু ধাবির সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিম সীমান্ত থেকে ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে দু’টিকে আকাশেই ধ্বংস করা হয়।

০৩ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ভিতরের পরিধির বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটর ছিল। তৃতীয়টি গিয়ে সেখানেই আঘাত হানে। ড্রোন হামলার কারণে তাতে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। প্রকল্পেরও বড় কোনও ক্ষতি হয়নি।

Advertisement
০৪ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, ব্যারকা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের হামলার কারণে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াতে পারে এলাকায়। তবে পরে জানা যায় বিকিরণের মাত্রা একই রয়েছে।

০৫ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ব্যারকাকে সংযুক্ত আরব আমিরশাহির বিদ্যুৎশক্তি চাহিদার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করে ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যা বছরে ৪০ টেরাওয়াট-ঘণ্টা। এটি দেশটির পরিচ্ছন্ন শক্তি কৌশলের মূল ভিত্তি। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় তৈরি পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি ২০২০ সালে তৈরি হয়েছিল।

Advertisement
০৬ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ফলে সেই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি মোটেও ভাল ভাবে দেখছে না আরব আমিরশাহি। ইতিমধ্যেই ওই ঘটনার নিন্দা করেছে তারা। তাদের অভিযোগ, হামলা পশ্চিম সীমান্ত থেকে হয়েছে। আঙুল তোলা হয়েছে মূলত ইরান এবং ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠনের দিকেই। তবে সরাসরি নাম না নিয়ে আরব আমিরশাহি বলেছে, এ ধরনের ‘সন্ত্রাসী হামলা’র জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের।

০৭ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র বাহিনী অতীতে আল ধাফরা অঞ্চলে বার বার হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ২০১৭ সালে নির্মীয়মাণ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালিয়েছিল।

Advertisement
০৮ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

কিন্তু এ কি শুধুই এক সাধারণ ড্রোন হামলার বিষয়? পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে এই ড্রোন হামলা তাৎপর্যপূর্ণ সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, তার বাইরেও ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তাৎপর্য রয়েছে।

০৯ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ব্যারকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনাটি বিশ্বের বেশির ভাগ তাবড় সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, এই হামলার জেরে কি আরও অশান্ত হয়ে উঠবে পশ্চিম এশিয়া?

১০ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে এর আগেও পরমাণুকেন্দ্রে হামলা চালানো হয়েছে। যুদ্ধের সময় ইরানের নাতান্‌জ় পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকা। ২০২৫ সালের জুনেও নাতান্‌জ় পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

১১ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

এর পর রবিবার আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এই ড্রোন হামলা। আরব আমিরশাহি জানিয়েছে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না। ফলে আশঙ্কা তৈরি হয়েছে ইরানের কোনও পরমাণুকেন্দ্রে আমিরশাহির হামলা চালানোর।

১২ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

তবে আরব আমিরশাহি হোক বা ইরান— দু’দেশেরই পরমাণুকেন্দ্রের বড় ক্ষতিতে বিপদে পড়তে পারে সমগ্র পশ্চিম এশিয়া। ক্ষতি হতে পারে ভারতেরও। অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।

১৩ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ইরান বা আরব আমিরশাহির পরমাণুকেন্দ্রে বড় কোনও হামলা চালানো হলে ক্ষতির প্রভাব হবে মারাত্মক। ‘নিউক্লিয়ার ফলআউট’ বা পারমাণবিক পতনের কারণে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়বে।

১৪ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

সেই তেজস্ক্রিয়তা ছড়াবে বাতাসের মাধ্যমে। পশ্চিমি দুনিয়া থেকে পাকিস্তান হয়ে ভারতে, বিশেষ করে রাজধানী নয়াদিল্লিতেও পৌঁছে যেতে পারে তেজস্ক্রিয় বাতাস। ফলে ভারতের বায়ু দূষিত হতে পারে।

১৫ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

ইরানে বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। ফলে সে দেশের পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়ালে তা আফগানিস্তান এবং পূর্ব এশিয়া হয়ে পাকিস্তানের রাস্তা ধরে ভারতে পৌঁছে যেতে পারে।

১৬ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

আবার আরব আমিরশাহির কোনও পরমাণুকেন্দ্র থেকে বিকিরণ ছড়ালে দুবাই, আবু ধাবির মতো শহরের পরিস্থিতি যেমন রাতারাতি বদলে যাবে, তেমনই তা প্রভাব ফেলতে পারে ভারতে। সংযুক্ত আরব আমিরশাহির পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়ালে তা হাওয়ার মাধ্যমে ওমান-ইয়েমেন হয়ে দক্ষিণ ভারতে পৌঁছোতে পারে।

১৭ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

অর্থাৎ, পশ্চিম এশিয়া থেকে তেজস্ক্রিয়তা ছড়ালে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় উপমহাদেশ। ভারতে অ্যাসিড বৃষ্টি যেমন হতে পারে, তেমনই কৃষিতে কুপ্রভাব প়ড়তে পারে। এমনকি, ভারতীয়দের একাংশকে দীর্ঘ দিন বাড়িতেও থাকতে হতে পারে। কারণ মানবদেহে তেজস্ক্রিয়তার প্রভাব ক্ষতিকর।

১৮ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ঘোষণা হলেও শান্তিচুক্তি হয়নি। চুক্তির শর্ত নিয়ে কিছুতেই মতের মিল হচ্ছে না আমেরিকা এবং ইরানের। আমেরিকার তরফে ইরানকে ২০ বছরের জন্য পরমাণু কর্মসূচি বন্ধ করার প্রস্তাব দেওয়া হলেও সাবেক পারস্য দেশটি সেই শর্তে রাজি হয়নি।

১৯ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

অন্য দিকে, ইরান তাদের উপর সমস্ত নিষেধাজ্ঞা সরানোর এবং যুদ্ধের ক্ষতিপূরণের দাবি তুলেছে। আমেরিকার হাতে থাকা ইরানের সম্পত্তি ফেরত দেওয়ারও দাবি জানিয়েছে। কিন্তু তাতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ় প্রণালীতে ইরানের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার শর্ততেও রাজি হননি তিনি।

২০ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

আবার আমেরিকার তরফে তেহরানকে সমস্ত পরিশুদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে বলা হয়েছে। তাতেও ইরান রাজি হয়নি। ফলে দু’দেশই শান্তিচুক্তি নিয়ে মধ্যস্থতায় আসতে পারছে না। সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে।

২১ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

এর মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি করেছে। দাবি উঠেছে, অবিলম্বে পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা বন্ধ করা উচিত। না হলে সমগ্র পশ্চিম এশিয়া ক্ষতির মুখে পড়তে পারে।

২২ ২২
How a Strike on a West Asian Nuclear Facility Could Impact India’s condition

এই হামলার আগেই নিজস্ব সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন মার্কিন প্রেসি়ডেন্ট ট্রাম্প। ওই পোস্টে আমেরিকার নৌসেনা প্রধানের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘‘ঝড়ের আগের নিস্তব্ধতা।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি