Bangladesh Cricket Chaos

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা, দুর্নীতি! বেশ কয়েক জন ক্রিকেটার, দলের কর্তাকে নিলম্বিত করল বোর্ড

আবার বিতর্কে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শাস্তি পেয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার ও দলের কর্তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:২৩
cricket

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। —ফাইল চিত্র।

কড়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শাস্তি পেয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার ও দলের কর্তা। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেটে আবার বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

২০২৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দুর্নীতি-দমন শাখা চালু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার ফল মিলেছে। বোর্ড জানিয়েছে, তদন্তে ধরা পড়েছে,বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম ভাঙা হয়েছে। ম্যাচ গড়াপেটা ও দুর্নীতি হয়েছে। দুর্নীতি-দমন শাখার আধিকারিকেরা সেই প্রমাণ পেয়েছেন।”

জানা গিয়েছে, একটি দলের ম্যানেজার মহম্মদ লাবলুর রহমান ও সেই দলের অন্যতম মালিক মহম্মদ তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তের সময় তাঁরা নিজেদের পক্ষে তথ্য় প্রমাণ দিতে পারেননি। তা ছাড়া ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার ও সেই দলের মালিক রেজ়ওয়ান কবির সিদ্দিকিও দুর্নীতি-দমন আইনের ২.২.১ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “যাঁদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাঁদের ১৪ দিনের জন্য নিলম্বিত করা হয়েছে। তাঁদের নোটিসও পাঠানো হয়েছে। তার মধ্যে তাঁদের জবাব দিতে হবে।” সামিনুর রহমানকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে বোর্ড। তাঁর বিরুদ্ধে গত তিন মরসুমে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি-দমন শাখার দায়িত্বে থাকা অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, বোর্ড যে দুর্নীতির বিরুদ্ধে কতটা কঠোর, তা এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে। এটি বাংলাদেশ ক্রিকেটে একটি বড় পদক্ষেপ। আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির বিরুদ্ধে এই ভাবেই কঠোর পদক্ষেপ করবে, এমনটাই দাবি করেছেন মার্শাল।

Advertisement
আরও পড়ুন