ICC T20 World Cup 2026

আইসিসি-কে সূর্যদের ডোপ পরীক্ষা করতে দেয় না বিসিসিআই, ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে বড় অভিযোগ পাকিস্তানের

ভারতীয় বোর্ডের দিকে বড় অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজ়াদ। তিনি জানিয়েছেন, প্রভাব খাটিয়ে আইসিসি-কে ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাতে দেয় না ভারতীয় বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:৪৮
cricket

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

ভারতীয় বোর্ডের দিকে বড় অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজ়াদ। তিনি জানিয়েছেন, প্রভাব খাটিয়ে আইসিসি-কে ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাতে দেয় না ভারতীয় বোর্ড। তারা নিজেরাই নিজেদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করায়। ফলে সেই পরীক্ষায় কী হয় কেউ জানে না। ইংল্যান্ড ম্যাচের আগে এই অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে শেহজ়াদ বলেছেন, “আইসিসি-র প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা আইসিসি-কে দিয়ে করায় না বিসিসিআই। খেলোয়াড়েরা নিষিদ্ধ মাদক বা দ্রব্য নিয়েছে কি না তা জানার জন্য ডোপ পরীক্ষা করানো হয়। যখনই আইসিসি ডোপ পরীক্ষা করতে যায়, ভারতীয় বোর্ড তা প্রত্যাখ্যান করে। তারা বলে, ভারতের কাছে নাকি উন্নত মানের প্রযুক্তি রয়েছে। সেটা দিয়েই তারা নিজেদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাবে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের ডোপ পরীক্ষা করে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা বা ওয়াডা। আইসিসি গোটা বিষয়টি দেখভাল করে। এই পরীক্ষার ক্ষেত্রে, যে কোনও খেলোয়াড়েরা মূত্র বা রক্তের নমুনা পরীক্ষা করা হয়। প্রতিযোগিতার মধ্যে বা বাইরে ডোপ পরীক্ষা করানো যেতে পারে। যদি কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হয়, তা হলে আইসিসি সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি দিতে পারে।

উল্লেখ্য, শেহজ়াদ প্রকাশ্যে এমন দাবি করলেও তার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। আইসিসি বা বিসিসিআই কোনও পক্ষকেই এখনও এই বিষয়ে বিবৃতি দিতে দেখা যায়নি।

Advertisement
আরও পড়ুন