India vs Afghanistan

ভারতীয় দলে কেকেআরের বোলার! আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে সিদ্ধান্ত বোর্ডের

আফগানিস্তান সিরিজ়ের পর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ওই সফরে হর্ষিত রানাকে প্রয়োজন। তার আগে ম্যাচ অনুশীলনের সুযোগ দিতেই তাঁকে ভারতীয় দলে যোগ দিতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:০৫
picture of cricket

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

প্রিন্স যাদব, গুরনুর ব্রা ভাল পারফর্ম করছেন আফগানিস্তানের বিরুদ্ধে। তা-ও তৃতীয় এক দিনের ম্যাচের আগে চেন্নাইয়ে ভারতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে হর্ষিত রানাকে। ভারতীয় শিবির থেকে ডাক পেয়ে কিছুটা বিস্মিতই হয়েছেন দিল্লির জোরে বোলার।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। তখন থেকে মাঠের বাইরে তিনি। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ফিট। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) রিহ্যাব করছিলেন জোরে বোলার। দিনে আট-দশ ওভার বলও করছিলেন। তার মধ্যেই তাঁকে ভারতীয় দলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আফগানিস্তান সিরিজ়ের পর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ওই সফরে হর্ষিতকে প্রয়োজন। তার আগে ম্যাচ অনুশীলনের সুযোগ দিতেই তাঁকে ভারতীয় দলে যোগ দিতে বলা হয়েছে। শনিবার তৃতীয় এক দিনের ম্যাচে হর্ষিতকে সম্ভবত প্রথম একাদশেও রাখা হবে।

বিসিসিআই বিবৃতি দিয়ে বলেছে, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের দলে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করেছে পুরুষদের জাতীয় নির্বাচক কমিটি। সিওইতে হর্ষিতের রিহ্যাব শেষ হয়েছে। চেন্নাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে হর্ষিতকে।’’

চোটের জন্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলতে পারেননি হর্ষিত। গত জানুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দেশের হয়ে শেষ বার খেলেছিলেন জোরে বোলার।

Advertisement
আরও পড়ুন