Rohit Sharma Record

ধর্মশালায় খেলতে নেমে রেকর্ড ‘বুড়ো’ রোহিতের! সকলকে ছাপিয়ে গেলেন শর্মা

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বিরাট কোহলি না থাকলেও রয়েছেন রোহিত শর্মা। ধর্মশালায় প্রথম ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:২৬
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আরও একটি রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ব্যাট হাতে না নেমেই। ধর্মশালায় প্রথম একাদশে তাঁর নাম ঘোষণার পরেই রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার। সবচেয়ে বয়স্ক পুরুষ ক্রিকেটার হিসাবে ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন রোহিত।

Advertisement

শনিবার রোহিতের বয়স ৩৯ বছর ৭৫ দিন। এত বয়সে ভারতের হয়ে অন্য কোনও পুরুষ ক্রিকেটার এক দিনের ম্যাচ খেলেননি। এর আগে এই রেকর্ড ছিল মোহিন্দর অমরনাথের দখলে। ১৯৮৯ সালে নিজের শেষ এক দিনের ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের রেকর্ড ভাঙলেন রোহিত।

অবশ্য ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটার মিলিয়ে রেকর্ড রোহিতের দখলে নেই। তা রয়েছে ঝুলন গোস্বামীর দখলে। ভারতের মহিলা দলের এই ক্রিকেটার নিজের শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন ৩৯ বছর ৩০৩ দিন বয়সে। অর্থাৎ, ভারতের কোনও ক্রিকেটার ৪০ বছরের পরে এক দিনের ক্রিকেট খেলেননি।

রোহিতের সামনে সুযোগ রয়েছে ঝুলনকে টপকে যাওয়ার। এখন শুধু এক দিনের ফরম্যাটই খেলেন রোহিত। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। যদি রোহিত আগামী বছরের বিশ্বকাপ খেলেন, তা হলে তিনিই হয়ে যাবেন ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।

২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ পেরিয়ে যাবে। অর্থাৎ, যদি রোহিতকে আগামী বছরের বিশ্বকাপের দলে দেখা যায়, তা হলে ভারতের একমাত্র ক্রিকেটার হিসাবে ৪০ বছর বয়সে এক দিনের ক্রিকেট খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন