IPL 2026

রোহিত, সচিন নন, টি-টোয়েন্টিতে কোহলির পছন্দের ওপেনিং জুটি কে? নাম জানিয়ে দিলেন বিরাট

কয়েক দিন পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে। তার আগে ছোট ফরম্যাটে নিজের পছন্দের ওপেনিং জুটির নাম জানিয়ে দিলেন কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৫৪
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

এক দিন বা টেস্টে না করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং করেছেন বিরাট কোহলি। সে দেশের হয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক, বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে, ছোট ফরম্যাটে দলের ইনিংস শুরুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেখানেই বেশ কয়েক জনের সঙ্গে খেলেছেন কোহলি। তাঁর পছন্দের ওপেনিং জুটি কে? নাম জানিয়ে দিলেন কোহলি।

Advertisement

কয়েক দিন পরেই আইপিএলে আরসিবির হয়ে ওপেন করতে দেখা যাবে কোহলিকে। তার আগে একটি প্রশ্নোত্তর পর্বে নিজের পছন্দ জানান কোহলি। তাঁকে বার বার দু’জনের মধ্যে বাছতে বলা হয়। তাঁদের মধ্যে কারও সঙ্গে কোহলি খেলেছেন। আবার কারও সঙ্গে খেলেননি। জবাবে নিজের পছন্দের কথা জানান কোহলি।

ভিডিয়োতে এক জন কোহলিকে প্রশ্ন করেন, টি-টোয়েন্টিতে আপনার পছন্দের ওপেনিং জুটি কে। যে ভাবে পর পর কোহলিকে প্রশ্ন করা হয় ও তিনি জবাব দেন, তা ঠিক এই রকম—

১) অ্যাডাম গিলক্রিস্ট না সুনীল নারাইন?

কোহলি: গিলক্রিস্ট।

২) অ্যাডাম গিলক্রিস্ট না ট্রেভিস হেড?

কোহলি: হেড।

৩) ট্রেভিস হেড না বীরেন্দ্র সহবাগ?

কোহলি: সহবাগ।

৪) বীরেন্দ্র সহবাগ না কুইন্টন ডি’কক?

কোহলি: সহবাগ।

৫) বীরেন্দ্র সহবাগ না শেন ওয়াটসন?

কোহলি: সহবাগ।

৬) বীরেন্দ্র সহবাগ না শিখর ধাওয়ান?

কোহলি: সহবাগ।

৭) বীরেন্দ্র সহবাগ না ফাফ ডু’প্লেসি?

কোহলি: সহবাগ।

৮) বীরেন্দ্র সহবাগ না ব্রেন্ডন ম্যাকালাম?

কোহলি: সহবাগ।

৯) বীরেন্দ্র সহবাগ না সচিন তেন্ডুলকর?

কোহলি: সহবাগ।

১০) বীরেন্দ্র সহবাগ না ক্রিস গেল?

কোহলি: গেল।

১১) ক্রিস গেল না রোহিত শর্মা?

কোহলি: গেল।

কোহলির জবাবে বোঝা গিয়েছে, সহবাগের সঙ্গে ওপেনার হিসাবে খেলার সুযোগ পেলে ভাল লাগত তাঁর। কিন্তু সেই সুযোগ তাঁর হয়নি। বাকিদের মধ্যে ডু’প্লেসি ও রোহিতের সঙ্গে ওপেন করেছেন কোহলি। কিন্তু গেলের সঙ্গে তাঁর জুটি সবচেয়ে ভয়ঙ্কর দেখিয়েছে। ২০১৬ সালে এই জুটিই আরসিবিকে আইপিএলের ফাইনালে তুলেছিল। গেল এখন আইপিএল না খেললেও কোহলির সঙ্গে সমান বন্ধুত্ব রয়েছে। গত বার বেঙ্গালুরু আইপিএল জেতার পর গেলের সঙ্গে উল্লাসও করেছিলেন কোহলি। তাই পছন্দের জুটি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন তারকাকেই বাছলেন কোহলি।

Advertisement
আরও পড়ুন