ICC Ranking

টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রাখলেন বুমরাহ, ব্যাটারদের তালিকায় প্রথম দশে শুভমন-সহ ভারতের দুই

টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কেউ নেই। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মহম্মদ সিরাজ। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন দুই ভারতীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৫৫
picture of cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আইপিএলে উইকেট পাচ্ছেন না জসপ্রীত বুমরাহ। তবে লাল বলের ক্রিকেটে শীর্ষ স্থান ধরে রাখলেন। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টেস্ট বোলারদের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বুমরাহ। তাঁর রেটিং ৮৭৯। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাঁর রেটিং ৮৩৮। তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি। তাঁর রেটিং ৮৩৬।

প্রথম দশে বুমরাহ ছাড়া ভারতের কেউ নেই। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মহম্মদ সিরাজ। তিনি রয়েছেন ক্রমতালিকায় ১২ নম্বরে। রেটিং ৭০৭। তাঁরও জায়গা পরিবর্তন হয়নি। ভারতীয়দের মধ্যে তৃতীয় রবীন্দ্র জাডেজা। এক ধাপ নেমে তিনি ১৪ নম্বরে। জাডেজার রেটিং ৬৯৮। তাঁর পর ১৫ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। তাঁর রেটিং ৬৯৪।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন জো রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের রেটিং ৮৮০। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। তাঁর রেটিং ৮৫৭। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের রেটিং ৮৫৩। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের শুভমন এবং যশস্বী। ৭৫০ রেটিং নিয়ে ক্রমতালিকায় আট নম্বরে যশস্বী। ৭৩০ রেটিং নিয়ে নবম স্থানে শুভমন। ভারতীয় দলের অধিনায়ক এক ধাপ এগিয়েছেন।

Advertisement
আরও পড়ুন