IPL 2026

যে দল চার ম্যাচ জিতিয়েছে, সেই দলেই বদল করতে বাধ‍্য হল কেকেআর! বাদ স্পিনার, বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিষেক পেসারের

বরুণ চক্রবর্তীর জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছিলেন কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন। শেষ পর্যন্ত বরুণকে ছাড়াই আরসিবির বিরুদ্ধে দল সাজাতে হল অজিঙ্ক রাহানেদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৪১
picture of cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে একটি পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য খেলতে পারছেন না বরুণ চক্রবর্তী। তাঁর পরিবর্তে আইপিএলে অভিষেক হচ্ছে জোরে বোলার সৌরভ দুবের।

Advertisement

এর আগে সানরাইজার্স হায়দরাবাদে থাকলেও আইপিএলের ম্যাচ খেলা হয়নি সৌরভের। গত নিলামে ২৮ বছরের বোলারকে দলে নেন কেকেআর কর্তৃপক্ষ। বুধবার আইপিএলে প্রথম ম্যাচ খেলছেন তিনি। রায়পুরের পিচ জোরে বোলারদের সাহায্য করছে। বেঙ্গালুরুর শেষ ম্যাচে জোরে বোলারেরা ১২ উইকেট নিয়েছেন। তার উপর বুধবার বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়েছে। বৃষ্টির জন্য আবহাওয়া জোরে বোলারদের অনুকূল। সে কথা মাথায় রেখেই সম্ভবত বিদর্ভের জোরে বোলারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তিনি অবশ্য নামবেন ইমপ্যাক্ট সাব হিসাবে।

এ ছাড়া কেকেআরের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। দলে রয়েছেন অজিঙ্ক হারানে, ফিন অ্যালেন, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামরন গ্রিন, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী এবং বৈভব অরোরা।

Advertisement
আরও পড়ুন