ভারতের ভরসা বিরাট কোহলি। ছবি: পিটিআই।
রান আউট কুলদীপ (৫)। ২৯৬ রানে শেষ ভারতের ইনিংস। তৃতীয় এক দিনের ম্যাচে ৪১ রানে হেরে গেলেন শুভমন গিলেরা। ১-২ ব্যবধানে সিরিজ় হারল ভারত। এই প্রথম ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ় হার ভারতের।
১২৪ রান করে ক্লার্ককে ছয় মারতে গিয়ে আউট কোহলি। ভারত ২৯২/৯।
প্রথম বলেই আউট সিরাজ (০)। ভারত ২৭৭/৮।
অর্ধশতরানের পরই আউট হর্ষিত (৫২)। ফকসকে ছয় মারতে গিয়ে আউট হলেন। ভারত ২৭৭/৭।
এক দিনের ক্রিকেটে ৫৪তম শতরান কোহলির। ৯১ বলে শতরান পূর্ণ করলেন। ভারত ২৩০/৬।
লেনক্সের বলে আউট জাডেজা (১২)। ভারত ১৭৮/৬। ২২ গজে কোহলির সঙ্গী হর্ষিত।
অর্ধশতরান করার পরই ক্লার্কের বলে আউট নীতীশ (৫৩)। ভাঙল ৮৮ রানের জুটি। ভারত ১৫৯/৫।
৫৩ বলে ৫০ রান করলেন নীতীশ। ফিলিপ্সকে ছয় মেরে এক দিনের ক্রিকেটে প্রথম অর্ধশতরান। কোহলির সঙ্গে জুটিতে ৮৬ রান। ভারত ১৫৭/৪।
৫১ বলে অর্ধশতরান করলেন তিনি। চাপে থাকা দলকে টানছেন তিনিই।
ব্যাট করছেন কোহলি (৪৫) এবং নীতীশ (২২)।
ব্যাট করছেন কোহলি (৪০) এবং নীতীশ (১৩)।
লেনক্সের বল বুঝতে পারলেন না রাহুল (১)। আগে খেলে সহজ ক্যাচ দিলেন ফিলিপ্সের হাতে। ভারত ৭১/৪।
ক্লার্কের বলে খারাপ শট খেলে আউট শ্রেয়স (৩)। ভারত ৬৮/৩।
ব্যাট করেন কোহলি (২৮) এবং শ্রেয়স (২)।
জেমিসনের ভিতরে ঢুকে আসা বলে বোল্ড শুভমন (২৩)। ভারত ৪৫/২।
ব্যাট করছেন শুভমন (১৯) এবং কোহলি (৮)।
ব্যক্তিগত ৭ রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলে দেন নিউ জ়িল্যান্ডের উইকেটরক্ষক হে। তার দু’বল পরেই ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রোহিত। ভারত ২৮/১।
ব্যাট করছেন রোহিত (৭) এবং শুভমন (১৫)।
শেষ কিউয়িদের ইনিংস। ২৮ রানে অপরাজিত থাকলেন ব্রেসওয়েল। ৬৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আর্শদীপ।
হর্ষিতকে চার-ছক্কা মারার পর তাঁর বলেই আউট ক্লার্ক। করলেন ৫ বলে ১১।