WTC 2023-25

রোহিত, গম্ভীরদের দাবি মানল না আইসিসি, টেস্ট বিশ্বকাপের ফাইনালের দিন ঘোষিত

২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে। মঙ্গলবার সে কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কবে থেকে খেলা হবে তা-ও জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মা, গৌতম গম্ভীরেরা প্রশ্ন তুলেছিলেন, কেন প্রতি বার ইংল্যান্ডের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে? অন্য দেশে এই ম্যাচ করার দাবি জানিয়েছিলেন তাঁরা। সেই দাবি মানল না আইসিসি। টেস্ট বিশ্বকাপের ফাইনালের দিন ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement

গত দু’বার টেস্ট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ওভালে। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। মাঠ বদল করলেও অবশ্য দেশ বদল করেনি আইসিসি। সেই ইংল্যান্ডেই হবে খেলা।

আইসিসি জানিয়েছে, ১১ জুন থেকে খেলা শুরু হবে। পাঁচ দিনের খেলা শুরু ১৫ জুন। ১৬ জুন রিজ়ার্ভ দিন রাখা হয়েছে। আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, তিনি আশা করছেন, এ বারও স্টেডিয়াম ভরে যাবে। জিওফ বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। যে দুই দেশ ফাইনালে খেলে, তাদের বাইরে অন্য দেশের সমর্থকেরাও এই খেলা দেখতে যান। এ বারেও সেই ছবি দেখা যাবে।”

দু’বছর ধরে টেস্ট খেলিয়ে দেশগুলি একে অপরের সঙ্গে সিরিজ় খেলে। তার পরে পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি। প্রথম বার ২০২১ সালে ফাইনাল খেলেছিল ভারত ও নিউ জ়িল্যান্ড। জিতেছিলেন নিউ জ়িল্যান্ড। ২০২৩ সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সে বার জিতেছিল অস্ট্রেলিয়া। এ বারও এখনও পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। টানা তৃতীয় বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে রোহিতদের সামনে।

Advertisement
আরও পড়ুন