IPL 2026

২৫ কোটির গ্রিন কেকেআর দলে, সঙ্গে আরও তিন বিদেশি, জানা গেল কলকাতা, মুম্বইয়ের প্রথম একাদশ, ইমপ্যাক্ট সাব কারা

ওয়াংখেড়েতে টস জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলেই রয়েছে চমক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:২১
cricket

হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও অজিঙ্ক রাহানে। ছবি: আইপিএল।

আইপিএলে ওয়াংখেড়েতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছেন, কেকেআরের প্রথম একাদশে চার বিদেশি রয়েছেন। চার বিদেশি নিয়ে নামছে মুম্বইও।

Advertisement

কলকাতার প্রথম একাদশে রয়েছেন ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিদেশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দলের বাকি তিন বিদেশি ফিন অ্যালেন, সুনীল নারাইন ও ব্লেসিং মুজ়ারাবানি। অন্য দিকে মুম্বইয়ের দলের চার বিদেশি হলেন রায়ান রিকেলটন, শারফেন রাদারফোর্ড, আল্লা গজ়নফর ও ট্রেন্ট বোল্ট।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব মুম্বইয়ের প্রথম একাদশে নেই। তাঁকে রাখা হয়েছে ইমপ্যাক্ট সাবের তালিকায়। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে যখন মুম্বই ব্যাট করতে নামবে তখন সূর্য নামবেন। সূর্য ছাড়াও তালিকায় রয়েছেন কর্বিন বশ, রবিন মিঞ্জ, রাজ অঙ্গদ বাওয়া ও অশ্বনী কুমার। তবে যেহেতু মুম্বই চার বিদেশি খেলাচ্ছে, তাই বশের খেলার সম্ভাবনা নেই।

কেকেআরের ইমপ্যাক্ট সাবের তালিকায় যে পাঁচ ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে ও তেজস্বী দাহিয়া। চার বিদেশি প্রথম একাদশে থাকায় পাওয়েলের খেলার সম্ভাবনা নেই। কার্তিক সম্ভবত ইমপ্যাক্ট সাব হিসাবে নামবেন।

কেকেআরের প্রথম একাদশ— ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজ়ারাবানি।

মুম্বই ইন্ডিয়ান্স— রোহিত শর্মা, রায়ান রিকেলটন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শারফেন রাদারফোর্ড, নমন ধীর, শার্দূল ঠাকুর, মায়াঙ্ক মারকণ্ডে, আল্লা গজ়নফর, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

Advertisement
আরও পড়ুন