IPL 2026

১৬ হাজার কোটি টাকাতেও মন ভরল না রাজস্থান কর্তৃপক্ষের! বৈভবদের দলের জন্য আরও বেশি টাকা চান মালিকেরা

আগে একটি সংস্থা রাজস্থান রয়্যালস কেনার জন্য প্রায় ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাজস্থানের বর্তমান বোর্ড। এ বার ফিরিয়ে দেওয়া হল ১৬ হাজার কোটি টাকার প্রস্তাবও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:১৮
picture of cricket

রাজস্থান রয়্যালস দল। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালস বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন বর্তমান কর্ণধারেরা। বেশ কয়েকটি সংস্থা আইপিএলের দলটি কিনতে আগ্রহী। তাদের মধ্যে অন্যতম কলুম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্স। রাজস্থান কিনতে ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। তা-ও তাদের ফিরিয়ে দিলেন রাজস্থানের কর্ণধারেরা।

Advertisement

রাজস্থানের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির পদ্ধতিও শুরু হয়েছে। দু’দলের মধ্যে আরসিবির ব্র্যান্ড ভ্যালু বেশি। কিন্তু সে সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না রাজস্থানের মালিকেরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান কর্ণধারদের আশা, আরও বেশি দাম পাওয়া সম্ভব। তাই কলুম্বিয়ার ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা।

রাজস্থানের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। এই সংস্থার কর্ণধার মনোজ বাদালে। এ ছাড়াও রাজস্থানের অংশীদার হিসাবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক। তাদের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়াও কয়েকটি সংস্থা রয়েছে। রাজস্থান রয়্যালসের বোর্ড আরও বেশি টাকা চায়।

কলুম্বিয়া ছাড়া আরও চারটি সংস্থা রাজস্থান দল কিনতে আগ্রহী। এর আগে একটি সংস্থা প্রায় ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। তা-ও ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান কর্ণধারেরা।

Advertisement
আরও পড়ুন