IPL 2026

চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক বোলার, পরিবর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিল হায়দরাবাদ

আইপিএলের মাঝপথে আরও একটি দল নতুন ক্রিকেটারকে নিল। কুঁচকিতে চোট থাকায় আইপিএলে খেলতে পারবেন না শিবম মাভি। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আরএস অম্বরীশকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:৩৩
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের মাঝপথে আরও একটি দল নতুন ক্রিকেটারকে নিল। কুঁচকিতে চোট থাকায় আইপিএলে খেলতে পারবেন না শিবম মাভি। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আরএস অম্বরীশকে। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। শিবমকে ৭৫ লাখ টাকা দিয়ে নিলামে কিনেছিল হায়দরাবাদ। একই মূল্যে যোগ দিচ্ছেন অম্বরীশ।

Advertisement

অম্বরীশ ডানহাতি জোরে বোলার। ব্যাট করেন বাঁ হাতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি যুগ্ম ভাবে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ১১টি উইকেট নিয়েছিলেন। তামিলনাড়ুর এই ক্রিকেটারকে নিয়ে তরুণ শক্তি আরও বাড়িয়ে নিল হায়দরাবাদ। ইতিমধ্যেই তাদের দলে ২৪ বছরের প্রফুল্প হিঙ্গে এবং ২১ বছরের শাকিব হুসেন রয়েছেন।

শিবমেরও উঠে আসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেই। এক সময়ের প্রতিশ্রুতিমান পেসার ভারতের হয়ে ছ’টি টি-টোয়েন্টি খেলে সাতটি উইকেট নিয়েছেন। আইপিএলে খেলেছেন ৩২টি ম্যাচ। রয়েছে ৩০টি উইকেট। কিন্তু চোট-আঘাত বরাবর তাঁর সঙ্গে থেকেছে।

আইপিএলের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে তিনে রয়েছে হায়দরাবাদ। টানা পাঁচটি ম্যাচ জিতেছে তারা। এর পর রবিবার কলকাতার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে তারা।

Advertisement
আরও পড়ুন