দারুণ খেলছেন রাজ। ছবি টুইটার
নিশান্তের অপরাজিত শতরানের দৌলতে চার উইকেট বাকি থাকতেই ম্যাচ এবং ট্রফি জিতল ভারত।
শেষ বেলায় এসে ফিরে গেলেন তাম্বে।
৩৫ রান করে ফিরে গেলেন রাজ। ভারতের জিততে দরকার আর ২৬ রান।
বলের পর এ বার ব্যাট হাতেও মাতাচ্ছেন রাজ। তাঁর ছক্কায় দেড়শো পেরল ভারত।
বড় ধাক্কা ভারতের। আউট হয়ে গেলেন যশ ঢুল।
অর্ধশতরান করেই তুলে মারতে গিয়ে ফিরলেন রশিদ।
দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন অঙ্গক্রিশ।
১৮৯ রানে শেষ ইংল্যান্ড। ভারতের বিশ্বকাপ জিততে দরকার ১৯০।
একই ওভারে ফের উইকেট পেলেন রবি কুমার। ফেরালেন অ্যাসপিনওয়ালকে।
শতরানের থেকে ৫ রান দূরে থাকা জেমস রিউকে ফিরিয়ে দিলেন রবি কুমার। দুর্দান্ত ক্যাচ নিলেন কৌশল তাম্বে।
ইংল্যান্ডের কাণ্ডারি হয়ে দাঁড়ালেন জেমস রিউ। চাপের মুখে অর্ধশতরান করলেন তিনি।
হর্টন ১০ রানে ফিরলেন। প্রথম উইকেট কৌশলের।
ক্রিজে রিউ (২৭) এবং হর্টন (৪)।
চার উইকেট নিয়ে ফেললেন রাজ অঙ্গদ। ফিরলেন রেহান আহমেদ।
প্রথম বলেই জর্জ বেলকে ফেরালেন রাজ অঙ্গদ। তিন উইকেট হল তাঁর।
লাক্সটনকে ফিরিয়ে দিলেন রাজ। চার উইকেট পড়ে গেল ইংরেজদের।
ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা থমাসকে ফেরালেন রাজ।
০ রানে ইংরেজ অধিনায়ককে ফিরিয়ে দিলেন রবি।
দ্বিতীয় ওভারেই জ্যাকব বেথেলকে ফিরিয়ে দিলেন বাংলার রবি কুমার।
যশ, রশিদ, হর্নুর, অঙ্গক্রিশ, নিশান্ত, রাজঅঙ্গদ, কৌশল, দীনেশ, ভিকি, রাজবর্ধন এবং রবি।