Muhammad Zohaib Suspended

নির্বাসিত জ়োয়েব

আমিরশাহির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জ়োয়েবের বিরুদ্ধে মদ্যপান এবং মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে থাকার অভিযোগ উঠেছে!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০
মহম্মদ জ়োয়েব।

মহম্মদ জ়োয়েব। —ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বিতর্কের কেন্দ্রে সংযুক্ত আরব আমিরশাহির পাক বংশোদ্ভূত ব্যাটসম্যান মহম্মদ জ়োয়েব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ পড়লেন তিনি। দুবাই ফেরত পাঠানো হচ্ছে জ়োয়েবকে।

আমিরশাহির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জ়োয়েবের বিরুদ্ধে মদ্যপান এবং মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে থাকার অভিযোগ উঠেছে! তাঁর বিরুদ্ধে তদন্তও হবে। এই কারণে দেশে ফেরত পাঠানো হচ্ছে জ়োয়েবকে। যদিও আমিরশাহির ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

২৮ বছর বয়সি জ়োয়েব পাক বংশোদ্ভূত। আমিরশাহির হয়ে ১০টি ম্যাচ তিনি খেলেছেন। জ়োয়েবের ঘনিষ্ঠ মহল থেকে অবশ্য দাবি করা হচ্ছে, পাক বংশোদ্ভূত হওয়ার জন্যই নাকি তাঁকে ফেরত পাঠানো হচ্ছে। যদিও এই ঘটনার সঙ্গে ভারত-পাক সম্পর্কের কোনও যোগ নেই।

আরও পড়ুন