ICC T20 World Cup 2026

সিরাজের জার্সি পরে ব্যাটিং অভিষেকের! কেন নিজের জার্সি পরতে পারলেন না ভারতীয় ওপেনার, জানা গেল কারণ

অভিষেক শর্মার ফর্ম উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বকাপের মাঝে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রান পেলেন না। শেষ সাতটি ম্যাচের পাঁচটিতেই আউট হলেন শূন্য রানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩
picture of cricket

মহম্মদ সিরাজের জার্সি পরে অভিষেক শর্মা। ছবি: এক্স।

রান পাচ্ছেন না। খেলাতেও কি মন নেই অভিষেক শর্মার? ভারত-নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই উঠে গেল প্রশ্ন। জাতীয় সঙ্গীতের সময় তাঁকে দেখা গেল অর্শদীপ সিংহের জার্সি পরে। পরে আবার ব্যাট করতে নামলেন মহম্মদ সিরাজের জার্সি পরে!

Advertisement

খেলা শুরুর আগেই অভিষেকের গায়ে একাধিক সতীর্থের জার্সি দেখে তৈরি হয় জল্পনা। ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন তৈরি হয়। অভিষেকের জার্সি কোথায় গেল? অভিষেক ২২ গজে গিয়ে গার্ড নিতে নিতেই জানা গেল কারণ। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সুনীল গাওস্কর জানালেন, জার্সির ব্যাগটি ভুল করে হোটেলে ফেলে এসেছেন অভিষেক। তাই সতীর্থদের জার্সি পরে মাঠে নেমেছেন।

একেক বার একেক জনের জার্সি কেন? খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামার সময় অর্শদীপের জার্সি পরেন অভিষেক। রাজ্য দলের সতীর্থের জার্সিটি তাঁর গায়ে বড় হয়। তা ছাড়া, অর্শদীপ খেলছেন নামিবিয়ার বিরুদ্ধে। অতিরিক্ত জার্সিটি তাঁর প্রয়োজন হতে পারে। তাই ব্যাট করতে নামার সময় সিরাজের জার্সি পরে নেন অভিষেক।

জার্সির মতো অভিষেক রান করতেও ভুলে গিয়েছেন বলে মনে হচ্ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তাঁর অবদান শূন্য। তিন বল ২২ গজে ছিলেন। শেষ সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের পাঁচটিতেই শূন্য রানে আউট হলেন তিনি। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময় তরুণ ওপেনারের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
আরও পড়ুন