ATK Mohun Bagan

ATK Mohun Bagan: বৃষ্টির জন্য এটিকে মোহনবাগানের প্রস্তুতি ম্যাচ বাতিল, সমর্থকদের বিক্ষোভ ক্লাবের সামনে

রবিবার নিজেদের মাঠে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ হয়নি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৮:৩৬
ক্লাবের বাইরে সমর্থকদের প্রতিবাদ।

ক্লাবের বাইরে সমর্থকদের প্রতিবাদ। —ফাইল চিত্র

প্রস্তুতি ম্যাচ খেলা হল না এটিকে মোহনবাগানের। চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল করতে হল। ক্লাবের সামনে বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক এসেছিলেন। তাঁদের মুখে শোনা গেল, ‘‘এটিকের নাম সরাতে হবে।’’

ঘরের মাঠে সবুজ-মেরুনের খেলা থাকলেও তা সমর্থকদের দেখার অনুমতি ছিল না। তবুও বেশ কিছু সমর্থক ক্লাবে আসেন। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়েই বৃষ্টিতে ভিজতে ভিজতেই তাঁরা স্লোগান তোলেন মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরানোর দাবি করতে থাকেন।

Advertisement

ডুরান্ড কাপের আগে ফুটবলারদের দেখে নিতে চাইছিলেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো। কিন্তু ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সেটা সম্ভব হল না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় চিন্তা রইল কোচের। ক্লাবকর্তাদের চিন্তার কারণ হতে পারে সমর্থকদের বিক্ষোভ।

Advertisement
আরও পড়ুন