FIFA World Cup 2026

হাতের ইশারায় বর্ণবৈষম্যের ইঙ্গিত! জার্মানি ম্যাচের রেফারিকে সরিয়ে দেওয়ার জন্য চাপ ফিফাকে, নতুন বিতর্ক বিশ্বকাপে

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। তবে সেই ম্যাচের রেফারি শন ইভান্সের একটি ইঙ্গিত নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। হাতের ইশারায় এমন একটি ইঙ্গিত করেছেন তিনি যা বর্ণবৈষম্যমূলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:১০
football

রেফারি শন ইভান্স। — ফাইল চিত্র।

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। তবে সেই ম্যাচের ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি শন ইভান্সের একটি ইঙ্গিত নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। হাতের ইশারায় এমন একটি ইঙ্গিত করেছেন তিনি যা বর্ণবৈষম্যমূলক। বর্ণবৈষম্য রুখতে যে সংস্থার সাহায্য নিচ্ছে ফিফা তারাই ওই রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

Advertisement

এই ইশারায় হাতের বুড়ো আঙুল এবং তর্জনী একে অপরকে ছুঁয়ে থাকে। বাকি তিনটি আঙুল প্রসারিত থাকে। সাধারণত ‘ওকে’ বোঝাতে এই ইশারা ব্যবহার করা হয়। তবে একে ‘হোয়াইট পাওয়ার’ বা শ্বেতাঙ্গদের শাসন বোঝাতেও ব্যবহার করেন অনেকে। তিনটি প্রসারিত আঙুলকে ইংরেজি অক্ষর ‘ডব্লিউ’ এবং তর্জনী ও বুড়ো আঙুল মিলিয়ে ‘পি’ বোঝানো হয়।

২০১৯-এ নিউ জ়‌িল্যান্ডের এক মসজিদে ৫০ জনকে হত্যা করার পর দুষ্কৃতি ব্রেন্টন টারান্টকে এই ইশারা করতে দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া রেফারি ইভান্সও একই ইশারা করেছেন। ঠিক যে মুহূর্তে সম্প্রচারকারী সংস্থার তরফে ভার রেফারিদের পরিচয় দেওয়া হচ্ছিল, তখনই ইভান্সকে ওই ইশারা করতে দেখা যায়।

ফিফা জানিয়েছে, তারা বিষয়টির ব্যাপারে জানে। তবে আদৌ ওই রেফারিকে সরিয়ে দেওয়া হবে কি না তা স্পষ্ট করেনি। ফুটবলে বর্ণবিদ্বেষ বিরোধিতা নিয়ে যারা কাজ করে, সেই সংস্থা ফিফাকে অনুরোধ করেছে ইভান্সকে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার। তবে ইভান্স ইচ্ছাকৃত ভাবে ওই কাজ করেছেন নাকি মজার ছলে, তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন