Neymar jr

অবসরের ইঙ্গিত নেমারের, বিশ্বকাপ খেলার আশা কি ছেড়ে দিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা

২০২৫ সালের শুরুতে সৌদি আরবের আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফেরেন নেমার জুনিয়র। গত কয়েক বছর ধরে চোট-আঘাতে জর্জরিত তাঁর ফুটবলজীবন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮
picture of football

নেমার। —ফাইল চিত্র।

বিশ্বকাপের আগে অবসরের ইঙ্গিত নেমার জুনিয়রের। চোট-আঘাতে জর্জরিত ব্রাজিলীয় স্ট্রাইকার পেশাদার ফুটবলজীবনকে আর টেনে নিয়ে যেতে চাইছেন না। ২০২৬ সালের শেষে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন ৩৪ বছরের ফুটবলার।

Advertisement

আগামী ১২ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা দেশগুলির ফুটবলারেরা এখন চূড়ান্ত দলে জায়গা পেতে মরিয়া। বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছেন লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ন এমবাপের মতো ফুটবলারেরাও। এমন সময়ই অবসরের ইঙ্গিত দিলেন নেমার।

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে নেমার। ইউরোপের কোনও ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন না। আগের মতো ফর্মেও নেই। মাঝে মাঝেই মাঠের বাইরে থাকতে হচ্ছে চোটের জন্য। ২০২৩ সালের পর দেশের হয়ে খেলার সুযোগ পাননি। ২০২৬ সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকলেও জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। সম্ভবত সে কারণেই অবসরের কথা ভাবতে শুরু করেছেন নেমার।

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন নেমার। তিনি বলেছেন, ‘‘আমি এখন প্রতিটি বছর ধরে এগোনোর চেষ্টা করি। ডিসেম্বরে হয়তো অবসরের সিদ্ধান্ত নিতে পারি। এ বার বিশ্বকাপ আছে। তাই বছরটা ব্রাজিলীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। আমার ফুটবল জীবনের জন্যও।

নেমার এখন খেলেন তাঁর ছোটবেলার ক্লাব স্যান্টোসে। সৌদি আরবের আল হিলাল থেকে গত বছর জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেন তিনি। স্যান্টোসকে ব্রাজিলের লিগে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন। উল্লেখ্য, বার্জিলের হয়ে সবচেয়ে বেশি ৭৯টি গোল করার নজির রয়েছে নেমারের।

Advertisement
আরও পড়ুন