Cristiano Ronaldo

বাড়িতে পার্টি বন্ধ, আরও একগুচ্ছ বিধিনিষেধ, রোনাল্ডো-জর্জিনা বিচ্ছেদ নিয়ে নতুন জল্পনা

সাত বছরের উপর সম্পর্ক তাঁদের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেসের মধ্যে এখন আর সব ঠিক নেই। ইতিউতি প্রকাশ্যে আসছে বিচ্ছেদের গুঞ্জন। তার মাঝেই এল নতুন তথ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ২২:২৪
ronaldo and georgina

রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক নিয়ে নতুন জল্পনা। — ফাইল চিত্র

সাত বছরের উপর সম্পর্ক রয়েছে তাঁদের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেসের মধ্যে এখন আর সব ঠিক নেই। ইতিউতি প্রকাশ্যে আসছে বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যেই নতুন তথ্য প্রকাশ করেছে একটি ওয়েবসাইট, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই ওয়েবসাইটের দাবি, বাড়িতে জর্জিনার জন্য একাধিক বিধিনিষেধ রেখেছেন রোনাল্ডো, যাতে একেবারেই খুশি নন তাঁর বান্ধবী।

এখন নয়, ছ’বছর আগে থেকেই একটি নিয়ম করে রেখেছেন রোনাল্ডো। তা হল, বাড়িতে কোনও পার্টির আয়োজন করতে পারবেন না জর্জিনা। ছ’বছর আগে বার্সেলোনার বিরুদ্ধে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন রিয়ালে খেলতেন রোনাল্ডো। ম্যাচের দিন রাতে মাদ্রিদের বাড়িতে পার্টি রেখেছিলেন জর্জিনা। রিয়ালের জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

Advertisement

কিন্তু ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই ম্যাচে রিয়াল ২-৩ হারে বার্সেলোনার কাছে। জোড়া গোল করেন মেসি। তার মধ্যে অতিরিক্ত সময়ে করা জয়সূচক গোল রয়েছে। রোনাল্ডো ওই ম্যাচের পর প্রচণ্ড বিরক্ত ছিলেন। বাড়ি ফিরে বান্ধবীকে পার্টি করতে দেখে আরও বিরক্ত হন। সেই পার্টিতে অংশ নেননি তিনি। পরে জর্জিনাকে বলে দেন ম্যাচের পর কোনও দিন বাড়িতে পার্টি না রাখতে।

জর্জিনা তাতে খুশি হননি। এখন বিচ্ছেদের জল্পনার মাঝে অতীতের সেই অধ্যায় আবার প্রকাশ্যে এসেছে।

Advertisement
আরও পড়ুন