Manchester City

EPL 2022: জয়ের ধারা বজায় রাখল আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি, দুই দলই দিল চার গোল

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার সিটি। জয় পেয়েছে অ্যাস্টন ভিলাও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ২৩:১৭
গোলের পর গুন্দোগানের উচ্ছ্বাস।

গোলের পর গুন্দোগানের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলই চার গোল করে দিল শনিবার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে তারা পিছিয়ে রয়েছে ০-৪ গোলে।

শনিবার বরনেমাউথকে চার গোল দেয় ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে জেফেরসন লারমা ব্যবধান বাড়ান। সিটির হয়ে গোল করেন ইকে গুন্দোগান, কেভিন ডি ব্রুইন এবং ফিল ফোডেন। অন্য ম্যাচে আর্সেনাল চার গোল দিলেও দু’গোল খেয়েছে। লেস্টার সিটির বিরুদ্ধে আর্সেনালের হয়ে দু’টি গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। একটি করে গোল করেন গ্রানিত জাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি।

Advertisement

শনিবার খেলতে নেমেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল প্রথমার্ধের শেষে পিছিয়ে ০-৪ গোলে। দ্বিতীয় ম্যাচেও হারের আশঙ্কায় তারা। শনিবার অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে এভারটনকে। ব্রাইটন বনাম নিউক্যাসেলের ম্যাচ গোল শূন্য। সাদাম্পটন এবং লিডস ইউনাইটেড ম্যাচও ড্র। উল্ভস এবং ফুলহ্যাম ম্যাচে কোনও গোল হয়নি।

Advertisement
আরও পড়ুন