Surajit Sengupta

Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে সুরজিৎ, সোমবার হতে পারে ট্রাকিয়োস্টমি

অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সুরজিতের। সেই সঙ্গে তাঁর দেখভাল করছেন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৩
সুরজিৎ সেনগুপ্ত

সুরজিৎ সেনগুপ্ত ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় অবস্থার বিশেষ উন্নতি হয়নি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। সোমবার সকালে তাঁর ট্রাকিয়োস্টমি করার পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। এই পদ্ধতিতে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার চেষ্টা করবেন তাঁরা।

রবিবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনও অ্যাসিস্ট কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ। ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৭-৯৮ শতাংশ রয়েছে। সুরজিতের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। তাঁর মুত্র নির্গমন অস্বাভাবিক।

Advertisement

করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসযন্ত্রের সমস্যাও ছিল। শারীরিক সমস্যার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। চিকিৎসকরা ক্রমাগত তাঁর শরীরের দিকে নজর রেখেছেন।

Advertisement
আরও পড়ুন