CFL 2024

সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে পিছিয়ে ছিল মহমেডান, মাঠে জল জমায় পরিত্যক্ত হয়ে গেল লিগের ম্যাচ

কলকাতা লিগে মহমেডান স্পোর্টিং বনাম সুরুচি সঙ্ঘের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। সেই সময় ১-২ গোলে পিছিয়ে ছিল সাদা-কালো ব্রিগেড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ২০:২০
football

জল জমার পরে নৈহাটির মাঠের অবস্থা। ছবি: এক্স।

বৃষ্টিতে মাঠে জল জমায় প্রথমার্ধের পরে পরিত্যক্ত হয়ে গেল খেলা। কলকাতা লিগে মহমেডান স্পোর্টিং বনাম সুরুচি সঙ্ঘের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। সেই সময় ১-২ গোলে পিছিয়ে ছিল সাদা-কালো ব্রিগেড।

Advertisement

কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহমেডান ও সুরুচি সঙ্ঘ। বৃষ্টি হলেও প্রথমার্ধের খেলা বন্ধ হয়নি। প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ছিল সুরুচি সঙ্ঘ। কিন্তু বিরতির সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। দেখতে দেখতে মাঠে জল জমে যায়। বল ভাসছিল। ফলে ম্যাচ কর্তারা সিদ্ধান্ত নেন, এই পরিস্থিতিতে আর খেলা সম্ভব নয়। ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা।

পরে এই ম্যাচ আর হবে কি না, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানানো হয়নি। এখন কলকাতা লিগের গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সঙ্ঘ। মহমেডান রয়েছে তৃতীয় স্থানে। প্রথম তিনটি দল সুপার সিক্সে উঠবে। মহমেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। সেই কারণে এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল গত বারের লিগ চ্যাম্পিয়নদের। কিন্তু খেলাই হল না।

Advertisement
আরও পড়ুন