Mohun Bagan Super Giant

এক ঘণ্টার মধ্যে মোহনবাগানের জোড়া ম্যাচ! থাকল ডুরান্ডের খেলা, সরল লিগ

একই দিনে দুই শহরে মোহনবাগানের দু’টি ম্যাচ। বাতিল হল কলকাতা লিগে রেলওয়েজ় এফসি-র বিরুদ্ধে খেলা। পরে হবে সেই ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৭:৩৯
Mohun Bagan

কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ স্থগিত। —ফাইল চিত্র।

কলকাতা লিগে শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল রেলওয়েজ় এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টে থেকে। একই দিনে বিকেল ৪টে থেকে মোহনবাগানকে খেলতে হবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। প্রায় একই সময় দু’জায়গায় খেলতে হত মোহনবাগানকে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হল।

Advertisement

কলকাতা লিগের আয়োজক আইএফএ। বৃহস্পতিবার তারা জানিয়েছে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে মোহনবাগান দল জামশেদপুরে। একই দিনে দু’টি ম্যাচ খেলতে হত তাদের। তাই কলকাতা লিগের ম্যাচটি স্থগিত। এই ম্যাচটি পরে হবে। সেই দিন এখনও ঘোষণা করেনি আইএফএ। দ্রুত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।

শুক্রবার ডুরান্ডে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। সেই ম্যাচটি হবে জামশেদপুরে। জিততে পারলে সেমিফাইনাল কলকাতায় খেলার সুযোগ পাবে তারা।

ম্যাচের আগের দিন মোহনবাগানের কোচ হোসে মোলিনার গলায় প্রতিপক্ষকে নিয়ে সমীহ। তিনি বলেছেন, “নকআউটের মতো ম্যাচে সামনে যে-ই থাকুক, জিততেই হবে। পঞ্জাবের দলটা ভাল। ডুরান্ডে কাপে কেরল, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে ভালই লেগেছে। ওদের হারানো সহজ নয়। তবে নিজেদের নিয়েও বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতব এবং দর্শকদের আনন্দও দিতে পারব।”

Advertisement
আরও পড়ুন